শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক বাজারের সঙ্গে ওঠানামা করবে জ্বালানি তেলের দাম

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- মার্চ থেকে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হবে। নতুন এই পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের বিষয়টি আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করা হবে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নতুন এই পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে বাংলাদেশেও বাড়বে। আবার আন্তর্জাতিক বাজারে দাম কমলে বাংলাদেশে কমানো হবে।

প্রসঙ্গত, আইএমএফ বাংলাদেশকে ঋণ দেয়ার প্রধান শর্ত দিয়েছিল, জ্বালানি থেকে ভর্তুকি তুলে দিতে হবে। সরকার গতবছর নভেম্বরের মধ্যে মূল্য সমন্বয়ের বিষয়ে আইএমএফকে আশ্বস্ত করে। কিন্তু নির্বাচন থাকায় সে সময় জ্বালানির মূল্য বৃদ্ধির বিষয়ে সরকার কোনও পদক্ষেপ নেয়নি। নির্বাচনের পর আইএমএফ ঋণের কিস্তি দেওয়ার সময় আগের শর্তের কথা মনে করিয়ে দেয়।

সংশ্লিষ্টরা বলছেন, আইএমএফ-এর শর্তপূরণে সরকার জ্বালানির মূল্য বৃদ্ধি করছে। প্রতিবেশী দেশ ভারত আন্তর্জাতিক দামের সঙ্গে সমন্বয় করেই তেলের দাম নির্ধারণ করে। এখন আন্তর্জাতিক বাজারে পরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে সরকার জ্বালানির মূল্য সমন্বয়ে গেলে তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প কিছু থাকবে না।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions