শিরোনাম
রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, এলাকায় আতঙ্ক রাঙ্গামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে—৩ খাগড়াছড়িতে কোদালের কোপে গৃহবধূ খুন, ঘাতক স্বামী আটক আর্জেন্টিনা নয়, মেসির চোখে বিশ্বকাপের ফেভারিট এই ৫ দল বাংলাদেশ ফুটবলে নতুন বিতর্ক, ৯০ মিনিটের ম্যাচ শেষ হলো ৩ ঘণ্টায় পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে,বাড়ছে অসন্তোষ রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প আজ দলীয় নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী সুদ ছাড়াই ৪৫ দিন খরচ, মধ্যবিত্তের জীবনে স্বস্তি আনছে ক্রেডিট কার্ড প্রথম বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে রাবিপ্রবিসাস সভাপতির অংশগ্রহণ

বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সং ঘ র্ষে বাইক চালকের মৃ ত্যু

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬২ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের রুমায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইক চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. সালেহ (৪৫)। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রুমা উপজেলার সদর ইউনিয়নের রুমা-বগালেক সড়কর মুনলাই পাড়া এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মো. সালেহের (৪৫) মৃত্যু হয়।

নিহতের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া। সে স্থানীয় বাসিন্দার মিয়া হোসেনের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও একজন আহত হয়। আহতের নাম আজাদ (৩৯)।

সেও একই এলাকার মৃত হাজী আবদুল মিয়ার ছেলে। খবর পেয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক জানান, নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। আহত ব্যাক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বগালেকগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions