শিরোনাম
২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা,ঝর্না চাকমা জিয়ানাসহ জড়িত অনেকে ‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে? টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা কর্মকর্তা – কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী রাঙ্গামাটিতে যৌতুকের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য পাহাড়ের সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে সরকার: মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

ঋণের দায়ে ছেলে-মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছেলে মেযেকে বিষ খাইয়ে হত্যা পর মা সালমা বেগম গলায় রশি প্যাচিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে। রবিবার সকাল ৯ টার দিকে তাদের বসত ঘর থেকে একে একে মা,ছেলে ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামে।

মারা যাওয়া তিন জন হলেন ইসলামপুর গ্রামের সৌদি প্রবাসী ওলি মিয়া স্ত্রী সালমা বেগম (৩৫) তার মেয়ে কেরানীগঞ্জের চর সোনাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালযের ৫ম শ্রেনীর ছাত্রী ছাইমুনা আক্তার (৯) ও ছেলে একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র তাওহী হোসেন (৭)। মৃতদের মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পেরেন করেছে সিরাজদিখান থানা পুলিশ।

আত্মহ্যাত মৃত সালমা বেগমের জ্যা রোজিনা আক্তার জানান,সে ঋণগ্রস্ত ছিল বিভিন্ন এনজিও থেকে সুদে টাকা নিয়ে ছিল রবিবার সকাল ৯ টার দিকে দুইজন এনজিওর লোক আসছিল কিস্তি নেওয়ার জন্য তারা ঘরের দরজা বন্ধ পেয়ে ফিরে যায়। পরে জানালা ভেঙ্গে দেখি সালমার ঘরের আড়ার সাথে ঝুলছে আর বাচ্চা দুটি খাটের ওপর পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তিন জনের মরদেহ উদ্ধার করে।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুজাহিদুল ইসলাম জানান,প্রায় ৭ বছর আগে সালমা বেগমের স্বামী ওলি মিয়া ৮ লাখ টাকা ঋণ করে সৌদীতে জান। সেই ঋণের টাকা দিনে দিনে বাড়তে থাকে। সেই ঋণের চাপ সইতে না পেরে এই ঘটনা ঘটেছে বলে ধারনা করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। যায়যায়দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions