শিরোনাম
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর গাজীপুরে ৫ হত্যা,পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা

বার্মার বন্দুকের গুলি আমাদের গায়ে লাগাটা ভালো লক্ষণ না: ড. ইউনূস

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- মিয়ানমারের বন্দুকের গুলি যখন গায়ের উপর লাগছে, ঘরের কাছে পড়ছে, এটা খুব ভালো লক্ষণ নয়। বাংলাদেশের সীমান্তে বলে মিয়ানমারে সৃষ্ট সংকটের জন্য আমরা বহুলভাবে সাফার করবো।

শুক্রবার ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ অনুষ্ঠানে রোহিঙ্গা সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এমন মন্তব্য করেছেন।

ড. ইউনূস মনে করেন, “এটা একটা ব্যাপক বিষয়, বড় বিষয়। শুধু রোহিঙ্গা না, পুরো বার্মা বা পুরো মিয়ানমারই একটা জটিল জিনিস। বাংলাদেশের সীমান্তে বলে এটার জন্য আমরা বহুলভাবে সাফার করবো।”

এই সংকট থেকে উত্তরণের পথও বাতলে দিয়েছেন ড. ইউনুস, “এখন থেকেই ঠিক করতে হবে, আমরা কিভাবে এটার নিষ্পত্তি করতে পারি। যারা পৃথিবীর বিভিন্ন নীতিমালা গ্রহণ করেন এগুলো সমাধানের জন্য…সেই উদ্যোগটা আমাদের নিতে হবে। আমরা শুধু দর্শক হিসেবে থেকে গেলে হবে না। আমাদের একটিভ একশনে যেতে হবে।”

ঘরের কাছে এসে বন্দুকের গুলি যখন আমাদের গায়ের উপর লাগছে, আমাদের ঘরের কাছে পড়ছে, এটা খুব ভালো লক্ষণ না- এমন মন্তব্য করে ড. ইউনূস বলেন, কাজেই লক্ষণ থাকতে থাকতেই এটা সমাধানের জন্য যে পরিমাণ উদ্যোগের দরকার, সেই পরিমাণ উদ্যোগ আমাদের নিতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions