শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

কক্সবাজারের টেকনাফে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩৬ দেখা হয়েছে

কক্সবাজার;- কক্সবাজার টেকনাফ হ্নীলার পানখালীতে ভিডিও কলে এসে আফরোজা সুলতানা নামের এক তরুণী আত্মহত্যা করেছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে প্রেমিককে ভিডিও কলে রেখে আবছার উদ্দিনের মেয়ে দশম শ্রেণির ছাত্রী আফরোজা সুলতানা নামের এক স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জেনেছি প্রেমিকের সাথে অভিমান করে পানখালীতে এক তরুণী আত্মহত্যার করেছে। তবে পুলিশ রাতে মরদেহটি উদ্ধার করেছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গণি জানান, হ্নীলা পানখালীতে আফরোজা সুলতানা নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

নামাজ শেষে তার পিতা বাড়ি ফিরলে জানালার ফাঁক দিয়ে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়।’

ভিডিও কলে এসে আত্মহত্যার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ১৩ সেকেন্ড এর একটি টিকটক ভিডিও আমরা দেখেছি, তবে সমবয়সী একজনের সাথে সম্পর্ক ছিলো তার, পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions