শিরোনাম
নতুন সরকারের প্রতি পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যাশা রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত ২৫০ টাকার তরমুজ পাইকারিতে মিলছে ১০০ টাকায়! ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ,মসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ একদিনে দুই দফা বাড়লো স্বর্ণের দাম মায়ামির নতুন স্টেডিয়ামে ‘লিও মেসি স্ট্যান্ড’ সব বিশ্ববিদ্যালয়ে ৬০ দিনের মধ্যে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়ার নির্দেশ হরমুজ প্রণালিতে ক্ষমতার চিত্র বদলে দিতে পারে যে ৩টি দ্বীপ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদ কমিটির বৈঠক, যেসব বিষয়ে আলোচনা পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে তরুণ-তরুণীদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক ঘোষণা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- মিয়ানমারে অস্থিরতার মধ্যে দেশটির সামরিক সরকার সব যুবক-যুবতীদের জন্য সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক ঘোষণা করেছে। শনিবার এই ঘোষণা দেয়া হয়। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ঘোষিত ওই পদক্ষেপে বলা হয়, ১৮ থেকে ৩৫ বছর বয়সী সব যুবক ও ১৮ থেকে ২৭ বছর বয়সী সব যুবতীকে সামরিক বাহিনীর অধীনে দুই বছর কাজ করতে হবে। আর কোনও বিস্তারিত প্রকাশ করা হয়নি।

তবে এক বিবৃতিতে জান্তা বলেছে, এজন্য শিগগিরই প্রয়োজনীয় উপবিধি, পদ্ধতি, ঘোষণাপত্র, বিজ্ঞপ্তি এবং নির্দেশাবলি প্রকাশ করবে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাধ্যতামূলক সেনা নিয়োগের এই আইনটি ২০১০ সালে প্রণয়ন করা হয়। কিন্তু এখন পর্যন্ত তা কার্যকর করা হয়নি।

আইন অনুযায়ী, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বাধ্যতামূলকভাবে নিয়োগ করা সেনাদের সময়সীমা পাঁচ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। যারা এই সমন উপেক্ষা করবে, তাদেরকে এর পরিবর্তে একই সময়ের কারাদণ্ড দেয়া হবে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে একটি অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। কিন্তু সম্প্রতি জাতিগত মিলিশিয়া ও অভ্যুত্থানবিরোধী যোদ্ধাদের সাথে একের পর এক যুদ্ধে জড়িয়ে পরাজিত হচ্ছে দেশটির সেনাবাহিনী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions