শিরোনাম
২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা,ঝর্না চাকমা জিয়ানাসহ জড়িত অনেকে ‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে? টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা কর্মকর্তা – কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী রাঙ্গামাটিতে যৌতুকের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য পাহাড়ের সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে সরকার: মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

রাঙ্গামাটির সাজেকে ইউপিডিএফ’র অবরোধ পালিত

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- কর্মী হত্যার প্রতিবাদে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকা আধাবেলা হরতাল রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পালিত হয়েছে।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলা সদর থেকে দূর পাল্লার যানবাহন চলাচল না করলেও উপজেলা শহরে যানবাহন চলাচল করেছে। তবে অবরোধের দিনে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সাজেকের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ইউপিডিএফ’র কর্মীরা অবরোধ পালনের লক্ষ্যে অবস্থান নিয়েছিলো।

গতকাল মঙ্গলবার ইউপিডিএফ সাজেকে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিলেও হঠাৎ করে সিন্ধান্ত পরিবর্তন করে বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা অবরোধ পালন করেছে।

এদিকে ইউপিডিএফ’র কর্মী হত্যার ঘটনায় গতকাল দিনগত রাতে সাজেক থানায় অজ্ঞাত সন্ত্রাসীদের আসামি করে নিহত দীপায়ন চাকমার স্ত্রী এশিয়া চাকমা একটি হত্যা মামলা করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেন, রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল।

ঘটনার পর থেকে পুরো সাজেক এলাকাসহ পর্যটকদের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions