শিরোনাম
২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা ঋতুপর্ণা চাকমার মতো খেলোয়াড়রা আমাদের গর্ব : ওয়াদুদ ভূইয়া ইউরেনিয়ামবাহী বাংলাদেশের বিমান আটকে দেয়ার নেপথ্যে কী, জানাল পাকিস্তান যেখানে ২০০ বছর পর কার্যকর হচ্ছে কোনও নারীর মৃত্যুদণ্ড! অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন কাটা-ছেঁড়া ছাড়াই হৃদরোগের আধুনিক চিকিৎসা

সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়া নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতের হাইকমিশনার স্পষ্ট করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে সফরের জন্য দেওয়া আমন্ত্রণ এখনো বহাল রয়েছে। তবে সফরের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হওয়া বা তাড়াহুড়ার কিছু নেই। দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ চিত্রকে ইতিবাচক হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘যখন উপযুক্ত সময় আসবে, তখন নিশ্চয়ই প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। দুই দেশের শীর্ষ নেতৃত্ব যখন সুবিধাজনক মনে করবেন, তখনই সফরটি অনুষ্ঠিত হবে।’
বৈঠকে দ্বিপক্ষীয় রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গ টেনে দীনেশ ত্রিবেদী উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারত-উভয় পক্ষেই কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে। তবে এসবের মাঝেও সামগ্রিক সম্পর্ক এবং সম্ভাবনা ইতিবাচক। তিনি নিজে, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং দুই দেশের জনগণ-সবাই এই সম্পর্কের বিষয়ে অত্যন্ত আশাবাদী। অতীতে আটকে না থেকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌজন্য বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কোনো নির্দিষ্ট একক এজেন্ডা নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি বজায় রেখে ভারতের সঙ্গে কাজ করার জন্য বাংলাদেশ সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। কূটনৈতিক সম্পর্কের গতিধারা স্বাভাবিক ও ইতিবাচক রয়েছে বলেই উভয় পক্ষ মনে করছে। সূত্র-বাসস

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions