শিরোনাম
কাটা-ছেঁড়া ছাড়াই হৃদরোগের আধুনিক চিকিৎসা মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল, না খেলেই সেমিফাইনালে লিটনরা ট্রাম্পের ‘কিউবা ভেঙে পড়বে’ মন্তব্যের পর হাভানার পাশে চীন যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যেই অস্ত্র হাতে নিচ্ছেন ইরানি নারীরা স্ত্রীর ডেলিভারির ওষুধ কিনতে গিয়ে হাসপাতালে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ‘২ কোটি দেন, সব সই করে দেব’ লক্ষ্মীপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত ‘কিশোর অপরাধ’ বিরোধী অভিযান, চট্টগ্রামে এক রাতে আটক ৩৫৪ দাবি মানা না হলে পার্বত্য চট্টগ্রামে অশান্ত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে রাঙ্গামাটিতে বিজিবির বড় সফলতা: ২টি পিস্তল, গুলিসহ বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

মুগ্ধতা ছড়ালেন আলিয়া

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ ঘিরে রুপালি জগতে এখন অন্যরকম উত্তেজনা। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটিতে আলিয়া ভাটের প্রথম ঝলক, আর তাতেই যেন সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন এই অভিনেত্রী। ক্যাবারে থিমের গ্ল্যামারাস ও মনোহারী সাজে আলিয়ার এই উপস্থিতি ইতিমধ্যেই পুরো বলিউডে আলোচনার ঝড় তুলেছে। এমনকি মুগ্ধতা লুকাতে পারেননি সত্তরের দশকের প্রখ্যাত ক্যাবারে কুইন জিনাত আমানও।

শুক্রবার প্রকাশিত দু’টি পোস্টারে আলিয়াকে দেখা গেছে মাথায় পালকের সাজ, ক্রপ টপ ও থাই-হাই স্লিট স্কার্টে। ক্যাবারে ডান্সারের রূপে আলিয়াকে দেখে জিনাত মন্তব্য করেন, এসএলবি একজন দারুণ শো-গার্লকে প্রকাশ করলেন! তিনি বলেন, এর আগে ক্যাবারে এত সুন্দর লাগেনি। জিনাতের প্রশংসায় আপ্লুত আলিয়াও। জবাবে তিনি জানান, ধন্যবাদ জিনাত ম্যাম!

ছবির শুটিং সেটে আপনাকে নিয়ে আমাদের বহুবার আলোচনা হয়েছে। তাই আপনার এই মন্তব্যটি আমার কাছে অত্যন্ত বিশেষ। আলিয়ার লুককে ‘আইকনিক’ বলেছেন অভিনেত্রী শর্বরী ওয়াঘ। নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর ও ভূমি পেডনেকরসহ আরও অনেকে প্রশংসা করেছেন এই লুকের। এর আগে প্রকাশ পেয়েছে রণবীরের ফার্স্ট লুক। ভিন্টেজ নীল গাড়ির পাশে সানগ্লাস ও সাদা টি-শার্টে দেখা গেছে তাকে। তবে নজর কেড়েছে রক্তাক্ত হাত। ছবিতে আলিয়া ও রণবীরের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ভিকি কৌশালও।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions