শিরোনাম
২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা ঋতুপর্ণা চাকমার মতো খেলোয়াড়রা আমাদের গর্ব : ওয়াদুদ ভূইয়া ইউরেনিয়ামবাহী বাংলাদেশের বিমান আটকে দেয়ার নেপথ্যে কী, জানাল পাকিস্তান যেখানে ২০০ বছর পর কার্যকর হচ্ছে কোনও নারীর মৃত্যুদণ্ড! অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন কাটা-ছেঁড়া ছাড়াই হৃদরোগের আধুনিক চিকিৎসা

রিমান্ডে মুখ খুলছেন এমপি নজরুল,মরিয়মের মামা কারাগারে

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে জামায়াতের নারীকাণ্ডের বিতর্কিত এমপি (সাতক্ষীরা-৪) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের লাশ উদ্ধারের ঘটনায় ওবায়দুর রহমান নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মৃত মরিয়মের আপন মামা। গতকাল বিকালে ওবায়দুর রহমানকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, র‌্যাব মিরপুর এলাকা থেকে ওবায়দুরকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এসআরবি-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করা হয়। যেহেতু মামলাটি ডিবিতে তদন্তাধীন রয়েছে, আমরা ডিবির কাছে তাকে হস্তান্তর করেছি।

গ্রেপ্তার ওবায়দুরকে গতকাল ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে তাকে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন। পরে মহানগর হাকিম আরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন গাজী নজরুল। মরিয়ম যে সময়ে গলায় ফাঁস নিয়েছে তখন তিনি নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন বলে দাবি করেছেন। ঘটনাটি আকস্মিকভাবে ঘটেছে দাবি করে তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময়ে গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়ানোর সময় ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমানের মাধ্যমে মরিয়মের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তারা প্রেমের সম্পর্কে জড়ান। পরে বিয়ে করে সংসার করছিলেন। গত রবিবার সন্ধ্যায় লাশ উদ্ধারের পরই সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে হেফাজতে নেয় পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ছাড়াও মরিয়মের মামা ওবায়দুরকে আসামি করা হয়।

পরে এমপি গাজী নজরুলকে চার দিনের ও তার স্ত্রী মাকসুদাকে ১ দিনের রিমান্ডে পাঠান আদালত। মাকসুদা রিমান্ড শেষে আদালতের নির্দেশে কারাগারে রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions