শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ দেখা হয়েছে

রাঙ্গামা‌টি:- ভ্রমণের উদ্দেশ্যে রাঙ্গামা‌টির সাজেক যাওয়ার পথে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ৬ পর্যটককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপু‌রে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সা‌জেক থানার অ‌ফিসার ইনচার্জ তোফাজ্জল হো‌সেন আট‌কের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে।

পুলিশ ও স্থানীঢ সূত্রে জানা যায়, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে একটি পর্যটক দল কয়েকটি গাড়িতে করে সাজেক উপত্যকার উদ্দেশ্যে রওনা হয়। সকালের দিকে গাড়িগুলো বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় যানজটে পড়ে। সে সময় গাড়ির ভেতরে থাকা কয়েকজন পর্যটক সম্প্রতি নিষিদ্ধ হওয়া দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরনের রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দিতে থাকেন।


তাদের এই উসকানিমূলক স্লোগানে স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে পরিস্থিতি থমথমে হয়ে উঠলে সাজেক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই ৬ পর্যটককে আটক করা হয়।
আটককৃত পর্যটকরা হলেন, ​মোঃ ফারদিন এহসান হৃদয় (২৪): জেলা—ব্রাহ্মণবাড়িয়া। সুশান্ত পাল (২৩): জেলা—হবিগঞ্জ। ইয়াছিন (৩২): জেলা—ব্রাহ্মণবাড়িয়া।মোঃ সাইফুল ইসলাম (২৭): জেলা—পটুয়াখালী হারুন ইসলাম তুষার (২৬): জেলা—হবিগঞ্জ, ​রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩): জেলা—হবিগঞ্জ।

সাজেক থানা পুলিশ জানায়,
পর্যটনের মতো একটি শান্ত পরিবেশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিষিদ্ধ সংগঠনের পক্ষে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হয়েছিল, আটককৃত পর্যটকরা বর্তমানে সাজেক থানা হেফাজতে রয়েছেন। আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখার স্বার্থে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions