শিরোনাম
রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা? অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১৮ ২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি ২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ঢাকার দুই সিটি নির্বাচন,জামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি?

রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় রাঙ্গামাটির কাপ্তাইয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর ১ নম্বর জিপি গেটের কাছে অভিযান চালানো হয়।
হাবিলদার মো. এখলাছ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি সিএনজি থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ২৮ লাখ ৪৫ হাজার বাংলাদেশি টাকা জব্দ করা হয়।

এ সময় নিঠু মারমা (৩৩) ও সুপ্রিয় চাকমা (২০) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, দুটি সিম কার্ড ও ব্যক্তিগত নগদ ২ হাজার ৯৬০ টাকা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে সিএনজি অটোরিকশাটিও।

বিজিবি জানায়, জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩৪ লাখ ৭০ হাজার ৩৬০ টাকা। আটক দুই ব্যক্তি, জব্দ করা টাকা, মালামাল ও সিএনজিটি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাপ্তাই থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন,  সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান দমন, মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও পাচার রোধ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

শামসুল আলম
রাঙ্গামাটি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions