শিরোনাম

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাবাকে গলা কেটে হত্যা: ছেলে ও ভাতিজার ফাঁসির আদেশ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আপন বাবা শান্তি লাল চাকমাকে গলা কেটে হত্যার মামলায় ছেলে সোহেল চাকমা ও ভাতিজা আলোময় চাকমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালে সাজেক এলাকায় শান্তি লাল চাকমাকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে সোহেল চাকমা ও ভাতিজা আলোময় চাকমার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বিচারকাজে আদালত ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত মামলার দুই আসামি আলোময় চাকমা ও সোহেল চাকমাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় সোহেল চাকমা আদালতে উপস্থিত ছিলেন। তবে অপর আসামি আলোময় চাকমা পলাতক রয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions