
খাগড়াছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়িতে রাজ বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। এতে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেয় উপজেলা বিএনপির শীর্ষ নেতারা।
বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে কয়েকশো ব্যবসায়ী অংশ নেন। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ-সভাপতি আরব আলী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মীর হোসেন, বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাজু, ব্যবসায়ী মাসুদ উজ জামান ও শহিদুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দ্রুত অবৈধ দখলদারীদের কাছ থেকে এ বাজার শেডটি উদ্ধার ও পুনঃস্থাপন করে খুচরা ব্যাবসায়ীদের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়।