শিরোনাম
প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ,যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান হিন্দুস্তান টাইমসকে যা জানালেন হাসিনা অনিয়ম–দুর্নীতির অভিযোগ,আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু জ্বালানি সংকট কাটাতে সরকারের ৫ কর্মপরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : আতিকুর রহমান রুমন যুক্তরাষ্ট্র-ভারত-চীনের কাছে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযান : বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙ্গামাটিতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ রাঙ্গামাটিতে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গণসংহতি আন্দোলনের ২ যুগ পূর্তি উদযাপন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ: কেন জন্ম হলো দলটি?

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযান : বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামারী কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।Geographic Reference

​বুধবার (২ সেপ্টেম্বর) মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় রিভারঘাট পোস্টের হাবিলদার সমরেন্দ্র সিংহের নেতৃত্বে একটি বিশেষ টহল দল মারিশ্যা উপজেলাধীন মডেল টাউন এলাকায় এই অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে টহল দল পরিত্যক্ত অবস্থায় ৬৪.৬৮ ঘনফুট সেগুন কাঠ এবং ৭.৮৮ ঘনফুট গামারী কাঠসহ সর্বমোট ৭২.৫৬ ঘনফুট কাঠ জব্দ করে। উদ্ধারকৃত এই কাঠের আনুমানিক বাজারমূল্য (সিজার মূল্য) প্রায় ৩ লাখ ২৬ হাজার ৫২০ টাকা।

​এ বিষয়ে মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, সীমান্ত ও দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত আভিযানিক কার্যক্রম চালিয়ে আসছে।

​তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন অভিনব উপায়ে চোরাচালানের চেষ্টা বৃদ্ধি করায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। যেকোনো মূল্যে চোরাচালান দমনে বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions