শিরোনাম
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আট জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২ সাত ধাপে হবে ইউপি নির্বাচন, কোন ধাপ কবে হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে উচ্ছেদ, রাঙ্গামাটি জেলা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন: তারুণ্য, প্রজ্ঞা ও কর্মমুখী নেতৃত্বের এক উজ্জ্বল প্রতিচ্ছবি আতিকুর রহমান রুমন: সাংবাদিকতা থেকে রাষ্ট্রীয় যোগাযোগের গুরুত্বপূর্ণ দায়িত্বে আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে চূড়ান্ত প্রার্থী করলো এনসিপি হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ রাঙ্গামাটির কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত কোতয়ালী থানা বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাসহ গ্রেফতার ৫

২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে?

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৩৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বাংলাদেশ রেলওয়ের আয় ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় ২২১ কোটি টাকা বেড়েছে। গত অর্থবছরে সংস্থাটি মোট ২ হাজার ৬৬ কোটি ৩৮ লাখ টাকা আয় করেছে। ২০২৪-২৫ অর্থবছরে আয় ছিল ১ হাজার ৮৪৫ কোটি টাকা।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা জাহেদ উর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বেতন-ভাতা, পেনশন, রেলপথ ও রোলিং স্টক রক্ষণাবেক্ষণসহ মোট পরিচালন ব্যয় হয়েছে ৩ হাজার ৯৫৫ কোটি টাকা। ফলে ব্যয় ও আয়ের অনুপাত দাঁড়িয়েছে ১ দশমিক ৯১, যা আগের বছর ছিল ২ দশমিক ০৯।

রেলওয়ে বছরে প্রায় ১ হাজার কোটি টাকা পেনশন খাতে ব্যয় করে। মন্ত্রণালয়ের ভাষ্য, পেনশন পরিচালন ব্যয় নয়; এ ব্যয় বাদ দিলে অপারেটিং রেশিও দাঁড়ায় ১ দশমিক ৪৩।

উপদেষ্টা বলেন, ২০১৬ সালের পর রেলের ভাড়া বাড়ানো হয়নি। এ সময় রক্ষণাবেক্ষণ সামগ্রী, আমদানিকৃত যন্ত্রাংশ, কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন ও জ্বালানি তেলের দাম বেড়েছে। অন্যান্য পরিবহন মাধ্যম ও বাজার পরিস্থিতি বিবেচনায় ভাড়া যৌক্তিক হারে নির্ধারণ করা হলে আয়-ব্যয়ের ব্যবধান আরও কমবে বলে মনে করছে রেলপথ মন্ত্রণালয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions