শিরোনাম
শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি গঠন, গেজেট প্রকাশ সাইড লাইন থেকে আর গোল দেয়া যাবেনা, প্রধান মন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ট্রেন চালু করে দিয়েছে—দীপন তালুকদার দীপু বিবাহ বিচ্ছেদ পরবর্তী সন্তানের অভিভাবকত্ব: বাস্তবতা ও আইনি অনুসন্ধান পাহাড়ের সাংবাদিকতা: কষ্ট আছে, ঐক্য কোথায়? ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবাসহ ১৬ বছরের কিশোর আটক ‎বান্দরবানে ইয়াবাসহ আটক-২ আওয়ামী লীগের পক্ষে ভুয়া খবর ছড়ানোর নেটওয়ার্ক শনাক্ত, ২৯ অ্যাকাউন্ট বন্ধ দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৮৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে ৭১ বছরে পদার্পণ উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় রাঙ্গামাটিতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল এলাকার আরপি-৪২ নম্বর দলীয় কার্যালয়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাঙ্গামাটি পার্বত্য জেলা কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন।

বিশেষ প্রার্থনা পরিচালনা করেন রাঙ্গামাটি বৃদ্ধাঙ্কুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত করুণা পাল থেরো। এ সময় সাইফুল হকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অব্যাহত নেতৃত্ব কামনা করে প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা, জেলা কমিটির সাবেক সভাপতি ও সম্পাদকমণ্ডলীর সদস্য মো. আবুল হাসেম, সম্পাদকমণ্ডলীর সদস্য অরুনজিতা চাকমা, জেলা কমিটির সদস্য নিখিল চাকমা, নূর আলম, উদয় শংকর চাকমা, নার্গিস আক্তার, রাখি ত্রিপুরা, রাঙ্গামাটি ভূমিহীন সমিতির বকুল বড়ুয়া, চিনু দাশ, মঙ্গলা দেবী চাকমা, মো. ফয়সাল, রমা বড়ুয়া, রওশনারা বেগম এবং পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন, রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অপু বড়ুয়াসহ দলীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions