শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

এসির গ্যাস বিস্ফোরণে ওমান প্রবাসী রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৯৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:-মধ্যপ্রাচ্যের দেশ ওমানের আল মিলিদ্দা আল মোছানা‎ স্টেট অফ আল বাতিনাহ এলাকায় কারের এসির গ্যাস বিস্ফোরণ হয়ে রাঙ্গুনিয়ার চার ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১২ মে) বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ঘটনা ঘটে।

বুধবার (১৩ মে) সকালে কারের ভিতর থেকে লাশ উদ্ধার করেছে ওমান পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেন।

‎ওমান প্রবাসী আবু তৈয়ব ও মাহমুদুর রশিদ মাসুদ জানান, বুধবার (১৩ মে) ছোট দুই ভাই শহীদ ও সিরাজ দেশে আসবে বলে বাজার করতে চার ভাই মিলে কারে করে বের হচ্ছিলো। এ সময় পার্কিংয়ে গাড়ি চালু অবস্থায় এসির গ্যাস বিস্ফোরণ হয়ে চার ভাই নিহত হন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না হওয়া পর্যন্ত পুলিশ নিশ্চিত করছে না মৃত্যুর কারণ।

‎নিহতদের বেঁচে থাকা একমাত্র ভাই মো. এনাম ও প্রতিবেশী মাওলানা ইদরিস জানান, মো. রাশেদ (৩৫) বিবাহিত, তার একছেলে ও একমেয়ে রয়েছে। মো. শাহেদ (৩২) বিবাহিত, মো. সিরাজ (২৭) ও মো. শহিদ (২৪) ছোট দুই ভাই দেশে এসে বিয়ে করবে বলে শপিং করতে মলে যাচ্ছিলেন। বুধবার রাতে তাদের ফ্লাইট ছিল।

নিহতরা ‎উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকার বন্দেরাজার পাড়া এলাকার মৃত মো. জামাল উদ্দিনের ছেলে। একসাথে চার সহোদরের মৃত্যুর খবরে বড় দুজনের স্ত্রী, সন্তান ও মা বারবার মূর্ছা যাচ্ছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions