শিরোনাম
কক্সবাজার ও নওগাঁয় সাত খুনের ঘটনায় চাঞ্চল্য প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ ও কানাডার কাজের সুযোগ রয়েছে : পার্বত্যমন্ত্রী রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট বান্দরবানে উজাড় হচ্ছে পাড়াবন, কাটা পড়ছে শতবর্ষী গাছ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় একটি ইউনিট থেকে সর্বনিম্ন বিদ্যুৎ উৎপাদন পাকিস্তানের অনুরোধে মুহূর্তে বদলে গেলেন ট্রাম্প, ইসলামাবাদের লাভ, ভারতের জন্য কী বার্তা ঢাকার ৪০টি ও দেশের ৪০০টির বেশি গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসের দাপুটে জয় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান ও বাংলাদেশ, ভুল তথ্যের বিরুদ্ধে ইরানী দূতাবাসের সতর্কতা

আমরা খেলব, কিন্তু ভারতের বাইরে খেলব: পররাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৬৯ দেখা হয়েছে

মুস্তাফিজ ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার বক্তব্যকে সমর্থন জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেই সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশ খেললে ভারতের বাইরে খেলবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এমনটা জানান পররাষ্ট্র উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, ক্রীড়া উপদেষ্টা হিসেবে ড. আসিফ নজরুল যা বলেছেন, আমি সম্পূর্ণ সেটি সমর্থন করি। আমিও এটাকে এভাবেই দেখি যে, একজন ক্রিকেটার তো সেখানে (ভারত) যাবে, খেলবে, চলে আসবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয়, তাহলে আমাদের টিম যাবে। শুধু টিমই যাবে না, টিমের সমর্থকরাও তো যাবে। লোকজন খেলা দেখতে যাবে। তাদের নিরাপত্তার প্রশ্ন আছে, আমরা কী করে বিশ্বাস করব যে তাদের নিরাপত্তা দেবে?

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এমনিতেই হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশবিরোধী যে কার্যকলাপ এবং কথাবার্তা চলছে, তার প্রেক্ষিতে আসলে সত্যিকারার্থে ভারতীয় সংস্থাগুলোর পক্ষে সবাইকে নিরাপত্তা দেওয়া কঠিন হবে। সেই হিসাবে আমরা আসলে খেলব, কিন্তু ভারতের বাইরে খেলব। যেখানে এই সমস্যা হবে না।

ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি বিষয়েরই কিন্তু কিছু নেতিবাচক প্রভাব থাকে। কিন্তু আমাদের স্বার্থ যেখানে আছে, যদি থাকে, তাহলে সেখানে আমরা কোনোকিছু নষ্ট করতে পারব না। এখানে আমাদের স্বার্থ আছে না যাওয়ার। কারণ, এখানে আমাদের লোকদের নিরাপত্তার প্রশ্ন, আমাদের স্বার্থ না যাওয়াতে। আমরা আমাদের লোকটাকে পাঠাবো না। কিন্তু যদি আমাদের চাল কেনাতে স্বার্থ থাকে, আমরা কম দামে পাই এবং আমাদের কিনতেই হয়, তাহলে ভারত যদি চাল রপ্তানি করে, আর আমাদের ব্যবসায়ীরা কিনে বিক্রি করে, তাতে আমি কোনো সমস্যা দেখি না।

এদিন সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশের নাম আসা ছাড়াও মিশনের নিরাপত্তাজনিত কারণে ভারত থেকে ভিসা ইস্যু বন্ধের বিষয়েও ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions