শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপলো সিলেট

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২২৯ দেখা হয়েছে

সিলেটে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলাতেও অনুভূত হয় এই ভূকম্পন। বাংলাদেশের পাশাপাশি ভারত, মিয়ানমার, ভুটান ও চীনের সীমান্তবর্তী এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যমতে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থাসহ (ইউএসজিএস) একাধিক আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল। কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে ৪ কিলোমিটার পশ্চিমে এবং আসামের রাজধানী গুয়াহাটি থেকে ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে।

ভৌগোলিক অবস্থানের কারণে সিলেট অঞ্চল এই কেন্দ্রের খুব কাছে হওয়ায় সিলেটে কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions