শিরোনাম
যুক্তরাষ্ট্র সফরে তারেক রহমান: বিশ্বমঞ্চে নতুন বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয় কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ

আসছে কোক স্টুডিও বাংলা সিজন-২

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৪৪ দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক:- গত বছর বাংলাদেশে শুরু হয় ‘কোক স্টুডিও বাংলা’। নতুন সংগীতায়োজনে জনপ্রিয় বাংলা গানগুলো প্রকাশ করে প্রথম সিজনেই দর্শকের মাঝে সাড়া ফেলে প্ল্যাটফর্মটি। এ বছর আবারও আসছে কোক স্টুডিও বাংলার আয়োজনটি। শিগগিরই শুরু হবে এই আয়োজনের দ্বিতীয় সিজন। এ উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার রাতে উন্মোচন করা হয় নতুন লোগো। ক্যাপশনে তারা লিখেছে, ‘অনেক অপেক্ষার পর আমরা আবার আসছি নতুন সিজন নিয়ে, নতুন গানের সাথে। রেডি তো কোক স্টুডিও বাংলা সিজন-২-এর জন্য?’

আয়োজকেরা এখনই সব রহস্য খুলতে চাইছেন না। তবে খোঁজ নিয়ে জানা গেছে, প্রথমবারের মতো এবারের সিজনেও থাকছে ১০টি গান। প্রথমবারের প্রায় সব শিল্পী এতে যুক্ত থাকছেন। সঙ্গে চমক হিসেবে থাকছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা, ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খান। এই তালিকায় আরও শোনা যাচ্ছে রকস্টার জেমসের নাম।

এ বিষয়ে কোক স্টুডিও বাংলা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। তবে তাঁরা জানিয়েছেন, খুব শিগগির নতুন চমক নিয়ে দর্শকের সামনে আসছে কোক স্টুডিও বাংলা সিজন-২। প্রথম সিজনের মতো নতুন সিজনেও দর্শকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছেন বলে জানিয়েছে তাঁরা। নতুন সিজনের প্রথম গানটি এ মাসেই মুক্তি পেতে পারে।

ওস্তাদ রশিদ খানওস্তাদ রশিদ খান। ছবি: সংগৃহীত
সম্প্রতি কোক স্টুডিও বাংলার অফিশিয়াল মিউজিক স্ট্রিমিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। ফলে কোকাকোলার আন্তর্জাতিক সংগীতায়োজন ‘কোক স্টুডিও’র বাংলাদেশি সংস্করণ কোক স্টুডিও বাংলার সব গান স্পটিফাইয়ে শোনা যাবে।

গত বছরের ফেব্রুয়ারিতে ‘নাসেক নাসেক’ গান দিয়ে যাত্রা শুরু করে ‘কোক স্টুডিও বাংলা’। এরপর আট মাসে ১০টি গান দিয়ে শেষ হয় প্রথম সিজন। গান গেয়েছিলেন মমতাজ, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, মিজান, অর্ণব, পান্থ কানাই, তাহসান, অনিমেষ, বগা তালেব, ঋতুরাজ, কানিজ খন্দকার, মধুবন্তী বাগচী, নিগার সুমি, মাশা ইসলাম, নন্দিতা প্রমুখ। পুরো সিজনের সংগীত প্রযোজনার দায়িত্বে ছিলেন শায়ান চৌধুরী অর্ণব, দ্বিতীয় সিজনেও থাকছেন তিনি। বাংলাদেশে কোক স্টুডিওর সার্বিক ব্যবস্থাপনায় আছে বিজ্ঞাপনী প্রতিষ্ঠান
গ্রে ঢাকা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions