শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

খাগড়াছড়িতে অপহৃত চবি’র ৫শিক্ষার্থী মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৫৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তি ও কাউখালীতে ছাত্রীকে ধর্ষণের বিচারের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ এপ্রিল) সকালে জেলা শহরের আদিবাসী ছাত্র সমাজের ব্যানারে কুমার সুমিত রায় জিমনেশিয়াম মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, পাঁচ শিক্ষার্থীকে দীর্ঘ পাঁদিন অতিবাহিত হলে এখনো উদ্ধার করা যায়নি। চুক্তি বিরোধীরা এমন ঘৃণিত কাজটি করেছে। চুক্তি বিরোধীরা পাহাড়ে অরাজকতা সৃষ্টি করছে। পাঁচ শিক্ষার্থী অপহরণের পাশাপাশি পাহাড়ে কর্মরত মোবাইল টাওয়ারের কর্মীদের অপহরণ করছে চুক্তি বিরোধী সন্ত্রাসীরা। পার্বত্য চুক্তি অনুযায়ী পার্বত্য এলাকায় থেকে নিরাপত্তার বাহিনীর ক্যাম্প প্রত্যাহার না করা এবং চুক্তি বিরোধীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ না করায় পাহাড়ে অশান্তি সৃষ্টি হচ্ছে।

বক্তারা অভিলম্বে পাঁচ শিক্ষার্থীর মুক্তি, কাউখালীতে মারমা তরুণী ধর্ষণে অভিযুক্ত আসামীকে গ্রেফতার করতে প্রশাসনের কাছে দাবি দাবি জানিয়েছেন।
সমাবেশের আগে একই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুমেন চাকমা, নাগরিক সমাজের প্রতিনিদি ইন্টু মনি চাকমা, শিক্ষার্থী হিমেল চাকমা, প্রু লা উ মারমা, মেরীন ত্রিপুরা, কবিতা চাকমা, সুজন চাকমাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions