শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

যুদ্ধ প্রস্তুতি? ভারত মহাসাগরে ৬ মার্কিন বোমারু বিমান

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২২৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে ছয়টি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বি-২ স্পিরিট বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই সামরিক উপস্থিতি জোরদার করেছে দেশটি।

বুধবার (২ এপ্রিল) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহ থেকে সেখানে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এই মোতায়েন সরাসরি ইরান ও ইয়েমেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দুই মাসের মধ্যে পারমাণবিক আলোচনায় বসার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়েছেন তিনি।

তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েত স্পষ্টভাবে জানিয়েছে, তারা ইরানে হামলার জন্য মার্কিন যুদ্ধবিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে হামলা পরিচালনার ঝুঁকি এড়াতে ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে বি-২ বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এই ঘাঁটি থেকে ইরান ও ইয়েমেনে সরাসরি হামলা চালানো সম্ভব।

বি-২ স্পিরিট বিমানগুলো স্টিলথ প্রযুক্তিতে তৈরি, যা রাডারে সহজে ধরা পড়ে না এবং এটি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম। এ কারণে ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর অংশ হিসেবে আরেকটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে সেখানে থাকা একটি রণতরী বহাল রাখা হবে এবং নতুন করে আরেকটি পাঠানো হবে বলে জানিয়েছে পেন্টাগন।

এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions