শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২১৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সেখানে উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় সেনাবাহিনীর বরাতে এ দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

নতুন উত্তেজনার জন্য পাকিস্তানি সেনাদের দায়ী করেছে ভারতের সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা জানায়, নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় অনুপ্রবেশ করেছে।

তারা আরও দাবি করে, গত মঙ্গলবার (১ এপ্রিল) নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর অনুপ্রবেশের কারণে কৃষ্ণা ঘাটি সেক্টরে একটি মাইন বিস্ফোরণ ঘটে। এরপর পাকিস্তানি সেনাবাহিনী বিনা উস্কানিতে গুলি চালায় এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে। আমাদের সৈন্যরা নিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খল থেকে কার্যকরভাবে প্রতিক্রিয়া জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও বলা হয়, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি বজায় রাখার জন্য দুই দেশের মধ্যে বিরাজমান সামরিক সমঝোতার নীতিগুলি বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে।

২০২১ সালে দুই দেশের বৈঠকে উভয় পক্ষ নিয়ন্ত্রণ রেখা বরাবর সমস্ত চুক্তি, সমঝোতা এবং যুদ্ধবিরতিতে সম্মত হয়। ওই সময় উভয় পক্ষের শীর্ষ কর্মকর্তারা সহিংসতার দিকে পরিচালিত করতে পারে এমন উদ্বেগগুলো সমাধান করতেও সম্মত হন। এরপর কাশ্মীর সীমান্তে আর বড় ধরনের সংঘাত ঘটেনি।

তবে ভারতের সেনাবাহিনীর দাবির সত্যতা নিশ্চিত হতে পারেনি কালবেলা। এনডিটিভির প্রতিবেদনে অপর পক্ষের কোনো বক্তব্যও নেই।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions