শিরোনাম
পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ,রূপপুরে বিকালে শুরু হচ্ছে ‘জ্বালানি লোডিং’ কার্যক্রম ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৫ সারা দেশে সরব জামায়াত,জুলাই সনদ ও গণভোট নিয়ে মাঠে তৎপর দলগুলো সংসদেও সক্রিয় জোটের সংসদ সদস্যরা জাতীয় আইন সহায়তা দিবস: সেবাগ্রহীতাদের ৭৫ শতাংশই নারী বান্দরবানের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু খাল খননে আশার আলো দেখছে পাহাড়ের মানুষ রাঙ্গামাটিতে বয়স্ক বন্য হাতির মৃত্যু, পাশে শোকে কাতর সঙ্গী হাতি রাঙ্গামাটিতে যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামে পাঁচজনসহ দেশে হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

১৩ এপ্রিল ‘বৈসাবি’ উৎসব উদযাপনে পার্বত্য অঞ্চলে ছুটি

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৮৫ দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট:- পাহাড়ের প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’ উদযাপনে আগামী ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা অলরেডি জানিয়েছি, জনসাধারণের সুবিধার জন্য ৩ এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে। আরো একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে- চৈত্র সংক্রান্তিতে (১৩ এপ্রিল) তিন পার্বত্য জেলায় ছুটি থাকবে। এমনিতে পহেলা বৈশাখে ছুটি থাকে।

বৈসাবি উপলক্ষে নির্বাহী আদেশে ১৩ এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে জানিয়ে শফিকুল বলেন, সমতলে বাঙালি ছাড়া অন্যান্য জাতিগোষ্ঠীর জন্য এ ছুটি প্রযোজ্য হবে। চাকমাদের ‘বিঝু’, মারমাদের ‘সাংগ্রাই’ এবং ত্রিপুরাদের ‘বৈসু’- তিন সম্প্রদায়ের বর্ষবরণ উৎসবের আদ্যক্ষর থেকে ‘বৈসাবি’ নামকরণ হয়েছে। প্রতিবছর ১২ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় রীতি-নীতি মেনে পাহাড়িরা এ উৎসব উদযাপন করেন।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, এ বছরতো নির্বাহী আদেশে হল, আমরা আশা করছি এটা চলমান থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions