শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৫৩৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি :- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি বাজারে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। তাঁর নাম মো: মাসুদ। তিনি কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি এলাকার বাসিন্দা।

শনিবার (১৫মার্চ) বিকাল ৫টায় এই ঘটনা ঘটে বলে জানান ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য অমল কান্তি দে। তিনি আরোও জানান ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে মাসুদ নিজ ঘরে আত্মহত্যা করেছে। তবে সে খুবই মদ্যপানে আসক্ত ছিল।

কাপ্তাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

কাপ্তাই থানার ওসি (তদন্ত) মো. অলি উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions