শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

রাঙ্গামাটিতে মডেল মসজিদ নির্মাণ কাজের গুণগতমান নিশ্চিত ও তদারকি বাড়ানোর নির্দেশ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৪ দেখা হয়েছে

আহমদ বিলাল খান:- রাঙ্গামাটিতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্মাণাধীন মডেল মসজিদগুলোর গুণগতমান নিশ্চিত ও নির্মাণ কাজের তদারকি বাড়ানোর নির্দেশ ও নির্মাণাধীন বিভিন্ন অবকাঠামোর কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন ফাউন্ডেশনের ল’ এন্ড এস্টেট ও অনুবাদ-সংকলন বিভাগের পরিচালক এবং মডেল মসজিদ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক জনাব মুহাম্মদ রফিক উল ইসলাম।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার নারকেল বাগান এলাকায় নির্মাণাধীন জেলা মডেল মসজিদের ছাদ ঢালাই কাজসহ শহরের কলেজ গেইট এলাকায় অবস্থিত জেলা মডেল মসজিদের বিভিন্ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহম্মদ ইকবাল বাহার চৌধুরী, সদর উপজেলার সাধারন কেয়ারটেকার মাওলানা মো. মিরাজ উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মো. ওমর আলী, মাওলানা মো. উসমানগণী, মাওলানা আজিজুল হক, হাফেজ মাওলানা মো. আব্দুল জাব্বার, হাফেজ মো. ইউনুছ প্রমুখ।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট ঠিকাদারদের নিকট থেকে নির্মাণকাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। ঠিকাদারদের প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে নির্দেশ দেন। পরে ভবনের বিভিন্ন অংশের কাজ ঘুরে দেখেন।

ঠিকাদারদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্মাণাধীন অবকাঠামোগুলোর কাজের গুণগতমান নিশ্চিত করতে হবে। নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করলে তা কোনো ভাবেই গ্রহণযোগ্য হবে না। কাজের ক্ষেত্রে কারো কোনো গাফিলতি ও অনিয়ম পাওয়া গেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। এ সময় তিনি সংশ্লিষ্টদের কাজের গুণগতমান নিশ্চিত করা ও তদারকি বাড়ানোর নির্দেশ দেন।

তিনি আরো বলেন, ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হবে এই মসজিদ। পরিচালনা করবে ইসলামিক ফাউন্ডেশন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions