শিরোনাম
রাঙ্গামাটির লংগদু-নানিয়ারচর সংযোগ সড়কের কাজ দ্রুত শেষের দাবিতে মানববন্ধন,দুর্ভোগে প্রায় দুই লাখ মানুষ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন রাঙ্গামাটিতে শ্মাশানের ঝোপ থেকে এক নবজাতক জীবিত কণ্যা শিশু উদ্ধার রাঙ্গামাটির জুরাছড়িতে নৌকাডুবি: সেনা সহযোগিতায় ১১ নারী ও শিশুকে উদ্ধার মির্জা আজমের আত্মীয় পরিচয়ে চলা সেই ফ্যাসিস্ট সাংবাদিক যাচ্ছে প্রধানমন্ত্রী বিটে রাঙ্গামাটির নিয়োগে ৬৬ বনাম ৩৩, সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে জেলা প্রশাসক “আদিবাসী” শব্দের স্বীকৃতি এবং বিরোধিতার মূল কারণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী

বান্দরবানে খামারবাড়ি থেকে ৭ শ্রমিককে অপহরণ

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০২ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের লামা থেকে সশস্ত্র সন্ত্রাসীরা ৭ শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে উপজেলার সরই ইউনিয়নের কমলা বাগান এলাকায় একটি খামারবাড়ি থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন- মো. নুরু (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও গাড়ি চালক মো. জামাল (৩২)। অপর দুজনের নাম জানা যায়নি। কে বা কারা এই অপহরণের ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে এখনো কিছু জানাতে পারিনি পুলিশ।

এ ঘটনার পর সম্ভাব্য জায়গাগুলোতে সেনাবাহিনী ও পুলিশ অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ওই এলাকায় শ্রমিকরা কাঠ ব্যবসায়ী মো. হেলালের তত্ত্বাবধানে জ্বালানি কাঠ সংগ্রহের জন্য গিয়েছিল।

তবে স্থানীয়রা বলছেন কাঠ ব্যবসায়ীর কাছে সন্ত্রাসীরা ৭ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে। চাঁদার দাবিতে ও দাবিকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তাদের অপহরণ করেছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বান্দরবানের লামাসহ আশেপাশের এলাকায় সন্ত্রাসী তৎপরতা চাঁদাবাজি ও অপহরণের ঘটনা বেড়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions