শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

পার্বত্যঞ্চলে আবারোও সেরা কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ,জিপিএ-৫ পেল ৯৫ জন

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৬৮২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:-পার্বত্যঞ্চলে আবারও সেরা ফলাফল অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের শিক্ষার্থীরা।

রবিবার (২৬ নভেম্বর) এইচএসসির ২০২৩ ফলাফল প্রকাশ করা হয়। এতে নৌবাহিনী স্কুল এন্ড কলেজ শতভাগ পাশ করেছে।

কলেজ সূত্রে জানা যায়, তাদের মোট পরীক্ষার্থী ১৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ করেছে। পাশাপাশি ৯৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বিজ্ঞান বিভাগে ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১ জন, জিপিএ-৫, ৪০ জন ব্যবসায় শিক্ষা বিভাগের মধ্যে ৩০ জন এবং মানবিক বিভাগের ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়াও, ফলাফল বিবেচনায় প্রতিবারের মতো এবারও প্রতিষ্ঠানটি তিন পার্বত্য জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে।

এদিকে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের সাফল্যে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি অভিনন্দন জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions