শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

রাঙ্গামাটির লংগদুর সাথে সারাদেশের যানবাহন চলাচল বন্ধ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৭ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে বেইলি সেতুর পাটাতন দেবে যাওয়ার ২৪ ঘন্টা পরও মেরামত কাজ শেষ না হাওয়ায় ভোগান্তিতে পরেছে স্থানীয়রা। এতে রাঙ্গামাটির লংগদু উপজেলার সাথে খাগড়াছড়িসহ সারাদেশের যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল পৌনে ৯ টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা -লংগদু সড়কের চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে। অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকের কারনে বেইলি ব্রিজের পাটাতন দেবে গেছে।

বিকল্প পথে মোটরসাইকেল, সিএনজি, মাহেন্দ্রাসহ ছোট যানবাহন চলাচল করলেও বন্ধ রয়েছে ভারী যানবাহন চলাচল। এতে ভোগান্তিতে পরেছে সড়কে চলাচলকারীরা।

স্থানীয় কাঠ ব্যবসায়ী মিন্টু চৌধুরী জানান, এই ব্রিজটা কখনো সড়ক বিভাগ মনিটরিং করে নাই। একারণে ব্রিজটা ভেঙে গেছে। লংগদু, মেরুং এলাকার মানুষ ভোগান্তিতে পরেছে।

সড়কে চলাচলকারী মনির হোসেন বলেন, এই ব্রিজের কারণে কাল থেকে চলাচল বন্ধ। কবে ব্রিজ ঠিক হবে তাও জানি না। সব ধরনের বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পরেছে।

বেইলি সেতুর মেরামত কাজ শেষ হতে আরও একদিন সময় লাগবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সড়ক নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান।

তিনি বলেন, ব্রিজের পিলার ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামত কাজ শেষ করা যায়নি। কাল বৃহস্পতিবার দুপুরের পর থেকে যান চলাচল স্বাভাবিক হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions