শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

খাগড়াছড়িতে কনের বাড়িতে বরের আগে হাজির ইউএনও, বন্ধ বিয়ে

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৩১১ দেখা হয়েছে

খাগড়াছড়ি:-সন্ধ্যায় গায়ে হলুদ, রাতভর বিয়ের সব প্রস্তুতি শেষে সকাল থেকে চলছিল রান্নাবান্নার আয়োজন। কনে বাড়ির সবাই বরপক্ষের লোকজনের অপেক্ষায়।

ঠিক এমন সময় হাজির মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভূঁইয়া। ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিয়ে বন্ধ করেন তিনি। এ সময় তার উপস্থিতিতে মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

শুক্রবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের ঢাকাইয়া শিবির নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার ঢাকাইয়া শিবির নবীনগর এলাকার সুফিয়ার বাড়িতে তার মেয়ের বাল্যবিয়ের আয়োজন চলছিল। সকাল থেকে দুপুর নাগাদ বরপক্ষের অপেক্ষায় কনেপক্ষের লোকজন। বাল্যবিবাহের খবর পেয়ে থানা পুলিশ সদস্যদের নিয়ে বিয়েবাড়িতে হাজির হন ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়া।

পরে কাগজপত্র দেখে নিশ্চিত হন মেয়ের বয়স পনেরো। এরপর ইউএনও সেই বিয়ে বন্ধ করেন এবং ১৮ বছরের পূর্বে বিয়ে দেবে না মর্মে মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়া জানান, স্থানীয় এক ব্যক্তি মুঠোফোনে ঢাকাইয়া শিবির এলাকায় বাল্যবিয়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েন। এমন গোপন খবরে দ্রুত সেখানে ছুটে যাই এবং মেয়ের বয়স পনেরো হওয়ায় বিয়ে বন্ধ করা হয়েছে। এসময় বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানের কথা উল্লেখ করে সবার সহযোগিতা কামনা করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions