শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

রাঙ্গামাটিতে পৌর সেবা সপ্তাহে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৪১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- পৌর সেবা সপ্তাহ উপলক্ষে রাঙ্গামাটিতে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করেছে রাঙ্গামাটি পৌরসভা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) প্রধান অতিথি থেকে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক (ডিসি) মো. মোশারফ হোসেন খান।

উদ্বোধনকালে তিনি বলেন, পৌরসভাকে জনবান্ধব করতে পৌর সেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে। এখান থেকে পৌরবাসী নানান সেবা নিতে পারবেন। পাশাপাশি আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প থেকেও সেবাপ্রার্থীরা বিভিন্ন চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ।

এসময় রাঙ্গামাটি পৌরসভার প্রশাসক নাসরিন সুলতানার সভাপতিত্বে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে, এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. তারিক বিন আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।

বিনামূল্যের এ সেবা কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলো চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতাল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions