শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

বান্দরবানে নৌকা বাইচ দিয়ে ক্রীড়া মেলা শুরু

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৪৯৭ দেখা হয়েছে

বান্দরবান:- ঐতিহ্যবাহী নৌকা বাইচের মধ্য দিয়ে বান্দরবানে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা শুরু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) থেকে এই মেলা শুরু হয়। নৌকা বাইচ উপভোগে সাঙ্গুর দুই পাশে ঢল নামে মানুষের।
শনিবার বেলা ১১ টায় বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ প্রতিযোগিতার মধ্যে দিয়ে শুরু হওয়া ক্রীড়া মেলা চলতি মাসের আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই ক্রীড়া মেলার উদ্বোধন করেন। এ ছাড়া বান্দরবান সদর জোন কমান্ডার লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম, সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল এবং নৌকা বাইচ উপ-কমিটির আহ্বায়ক নিনি প্রু উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অতিথিরা বলেন, এই ক্রীড়া মেলা স্থানীয়দের ক্রীড়াঙ্গনে উন্নয়ন ও নবীন খেলোয়াড়দের উৎসাহিত করবে।
নিয়মিত ক্রীড়া চর্চাসহ পর্যটন শহরকে ক্রীড়া ও বিনোদনে সমৃদ্ধ করবে। ক্রীড়ার মাধ্যমে সকল জাতি ও জনগোষ্ঠীর মানুষকে এক কাতারে আনা যায় এবং সম্প্রীতির বন্ধন সমৃদ্ধ হয়। এ জেলা থেকেই দেশে ও বিশ্বে ক্রীড়াঙ্গনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

এই নৌকা বাইচে অংশ নিয়েছে নারী-পুরুষের ১৮টি দল।
এর মধ্যে নারী দল ৭টি। শংখ নদীর উজানী পাড়া খেয়াঘাট থেকে শুরু হয়ে মধ্যম পাড়া পয়েন্টে এসে নৌকা দৌড়প্রতিযোগিতা শেষ হয়। প্রতিযোগিতায় পুরুষ গ্রুপে চ্যাম্পিয়ন হয় কালাঘাটা দুর্গা মন্দির দল এবং নারী গ্রুপে মারমা বাজার।

এ ক্রীড়া মেলার অন্যান্য ইভেন্টগুলো হচ্ছে ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট, কাবাডি, ফুটবল, ঐতিহ্যবাহী বলি খেলা, নারীদের অ্যাথলেটিক্স ও তৈলাক্ত বাঁশে আরোহণ প্রতিযোগিতা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions