শিরোনাম
রাঙ্গামাটিতে উন্নয়নকাজে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ,না দেওয়ায় হামলা-হত্যার হুমকি রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘ইসরাইলের কারণে গাজায় যুদ্ধবিরতি হচ্ছে না’

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৯৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরাইল ‘আন্তরিক’ প্রস্তাব দিচ্ছে না বলেই গাজা উপত্যকায় যুদ্ধবিরতি হচ্ছে না বলে দাবি করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা জানিয়েছে, তারা ‘আশু’ যুদ্ধবিরতি চাইলেও ইসরাইলের কারণে তা হচ্ছে না।

হামাস নেতা ড. বাসেম নাইম স্কাই নিউজ শোয়ে বলেন, যুদ্ধরত দু’পক্ষ শেষ ‘সুনির্দিষ্ট, মধ্যস্ততাপূর্ণ চুক্তি’ উপস্থাপন করেছিল ২ জুলাই।

তিনি বলেন, ‘এটি ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। আমিমনে করি, আমরা যুদ্ধবিরতির কাছাকাছি চলে গিয়েীছলাম। এটি যুদ্ধ বন্ধ করতে পারত। এতে স্থায়ী যুদ্ধবিরতি, সামগ্রিক প্রত্যাহার এবং বন্দী বিনিময়ের ব্যবস্থা ছিল।’

তিনি জানান, দুর্ভাগ্যজনকভাবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিন্ন কিছু বাছাই করেছেন।

নাইম যুদ্ধ বন্ধ করতে সহায়তা করার জন্য প্রয়োজনীয় সবকিছু করার জন্য আসন্ন ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার জন্য হামাস অনুতপ্ত নয়। গাজা থেকে পরিচালিত ওই হামলায় ১২ শ’ লোক নিহত হয়। এরপর থেকে ইসরাইলি হামলায় ৪৩ হাজারের বেশি লোক নিহত হয়েছে গাজায়। এছাড়া কয়েক লাখ লোক আহত হয়েছে।

তিনি বলেন, গাজায় ‘বড় ধরনের হত্যাযজ্ঞ’ পরিচালনার জন্য ইসরাইল অপরাধী। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, হামাসের ৭ অক্টোবরের হামলাটি ছিল ‘আত্মরক্ষামূলক।’ তিনি বলেন, ওই ঘটনার জন্য হামাসকে দায়ী করার অর্থ হলো ‘আগ্রাসীদের অপরাধের জন্য আগ্রাসনের শিকারদের দায়ী করার মতো।’

তিনি বলেন, ‘আমি হামাসের সদস্য। তবে একইসাথে আমি একজন নিরীহ ফিলিস্তিনি বেসামরিক লোক। আমার অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার, স্বাভাবিক জীবনযাপন করার, আত্মরক্ষা করার, আমার পরিবারকে রক্ষা করার।’

তিনি ৭ অক্টোবরের হামলার জন্য অনুশোচনায় ভোগেন কিনা জানতে চাইলে বলেন, ‘আপনি কি মনে করেন, কোনো বন্দী যদি দরজা ভেঙে বের হতে চেষ্টা করলে সেজন্য সে অনুতপ্ত হবে? এটা হলো আমাদের মর্যাদার অংশবিশেষ… আমাদের আত্মরক্ষার বিষয়, আমাদের শিশুদের রক্ষার প্রশ্ন।’

সূত্র : আরব নিউজ

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions