শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সড়কে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৮৮ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম সোনাইছড়ি ইউনিয়নের রেজু খালের ব্রিজের মাথায় পিকআপ এর সাথে মোটরসাইকেলের সংঘর্ষে কাউসার সাহাগ (২৮)
নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের রেজু খালের ব্রিজের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাউসার সোহাগ নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের নতুন পাড়া এলাকার বাসিন্দা মো. বদি আলমের পুত্র।

স্থানীয় সোনাইছড়ির বাসিন্দা অংথোয়াহ্লা মার্মা জানান,নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের নতুন পাড়া এলাকার বাসিন্দা মোঃ বদি আলমের পুত্র কাউসার সোহাগ মোটরসাইকেল নিয়ে রেজু খালের ব্রীজের মাথায় পৌঁছালে বিপরীত মুখী ডাম্পার পিকাপ তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এই সংঘর্ষে কাউসার সোহাগ গুরুতর আহত হয়। এই সময় তাকে এলাকাবাসী উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে সোহাগের অবস্থা আশংকাজনক দেখে কক্সবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার পথে সোহাগের মৃত্যু হয়।

উপজেলার সচেতন মহল, পাহাড়ি সরু আকাবাঁকা রাস্তায় যে কোনো যানবাহন চলাচলের গতি নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য চালক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি রাখা এবং সরু রাস্তার দু’পাশে প্রয়োজনীয় জায়গার ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাশরুরুল হক বলেন, সোনাইছড়িতে মোটরসাইকেল ও পিকাপ দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি । এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions