শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

রাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম সিজারিয়ানের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪২ বছর পর অপারেশন থিয়েটারের যাত্রা শুরু

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৬৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার দীর্ঘ ৪২ বছর পর চালু হলো অপারেশন থিয়েটার (ওটি) সেবা।

বুধবার (৬ নভেম্বর) বেলা ১২টায় প্রথম সিজারিয়ান সেকশন এর মাধ্যমে অপারেশন থিয়েটার এর যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।

এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা উপস্থিতিতে এই অপারেশন থিয়েটার এর কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রথম সিজারিয়ান অপারেশনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর গাইনি কনসালটেন্ট ডাঃ তৌফিকুন রহমান মুনার নেতৃত্বে অ্যানেস্থেনিয়া কনসালটেন্ট ডাঃ হোসাইনুল করিম মামুন, সার্জারি বিশেষজ্ঞ ডাঃ সৈয়দ আফতাব উদ্দিন এবং উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনিসহ যৌথ টিম অপারেশন কাজ সফল করেন। এসময় প্রথম সিজারিয়ান অপারেশনে মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্মদান করা হয়। এতে হাসপাতালর পক্ষ থেকে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন জানান, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু হওয়াতে কাপ্তাই উপজেলার লোাকজন এর সুফল ভোগ করবে। এতে করে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা এই সেবা পাবে।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা জানান, দীর্ঘ ৪২ বছর কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অপারেশন থিয়েটার কার্যক্রম চালুর মাধ্যমে এক নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। প্রাথমিক পর্যায়ে ইলেকটিব অপারেশন গুলো করা সম্ভব হবে। ভবিষ্যতে জনবলের ও অনান্য সংকট কেটে গেলে জরুরি এবং অনান্য অপরেশনগুলো চালু করা হবে। যারা সিজারিয়ান এর মাধ্যমে সফল অপারেশন করেছে তাদের সকলকে তিনি ধন্যবাদ জানান। এদিকে অপারেশন এর পর মা ও কন্যা শিশু দু’জনেই সুস্থ আছে বলে জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions