শিরোনাম
খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর দেড় ঘণ্টার গোপন বৈঠক কেমন হবে এই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়িতে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন পাহাড়ে নির্বাচনে ড্রোনসহ অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে বিজিবি রাঙ্গামাটির উপজেলাগুলোতে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না নির্বাচিত হলে ম্রো সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন করব : সাচিংপ্রু জেরী বিজয়ী হলে রাঙ্গামাটির কাপ্তাইকে উন্নয়নের রোল মডেল করা হবে : দীপেন দেওয়ান বান্দরবানে চাঁন্দের গাড়ি উল্টে ৪ পর্যটক আহত খাগড়াছড়িতে বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ানকে বিএনপি থেকে বহিষ্কার

শবনম ফারিয়ার নতুন অধ্যায়, আনন্দিত অভিনেত্রী

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৬৮ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকে অনেকটাই অনিয়মিত এখন তিনি।
শোবিজে আগের মতো দেখা যায় না তাকে।

গত ‘ভারপ্রাপ্ত বউ’ নাটকে অভিনয় করেছিলেন শবনম ফারিয়া। এতে তার বিপরীতে ছিলেন মোশাররফ করিম।

নাটকটিতে ফারিয়ার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। এরপর ফের বিরতি। জানা গেছে, ব্যক্তিজীবন, পড়াশোনা আর চাকরি নিয়েই ব্যস্ত এখন তিনি।

তবে এবার অভিনেত্রী শবনম ফারিয়া ফিরছেন। নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তবে কি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এ অভিনেত্রী।

না, এমন কিছু নয়; শবনব ফারিয়াকে দেখা যাবে বিচারক হিসেবে। এনটিভিতে শিগগিরই শুরু হতে যাওয়া কমেডি অনুষ্ঠান মার্সেল ‘হা শো’-এর সপ্তম সিজনে বিচারকের আসনে বসবেন তিনি।

তার সঙ্গে আরও দুই বিচারক হিসেবে থাকবেন গুণী অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান।
নতুন পরিচয়ে দর্শকের সামনে আসতে পেরে ভীষণ আনন্দিত শবনম ফারিয়া।

তিনি বলেন, ‘সবসময়ই নতুন কিছু করতে ভালো লাগে। সেই ভাবনা থেকে ‘হা শো’-এর সঙ্গে যুক্ত হওয়া। সেখানে দুজন গুণী অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, এটিও আনন্দের। আশা করছি জমজমাট আসর হবে এবার। ’

জানা গেছে, এরই মধ্যে দেশের নানা অঞ্চলের প্রতিযোগীদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে বিভিন্ন পর্বের রেকর্ডিংয়ের কাজ শুরু হয়েছে। রাজধানীর তেজগাঁও অঞ্চলে এনটিভির স্টুডিওতে চলছে পর্বগুলো রেকর্ডিংয়ের কাজ।

২০১০ সালে ‘হা শো’-এর ফাইনালিস্ট পারফর্মার ছিলেন আবু হেনা রনি। তিনিই এর উপস্থাপনার দায়িত্ব পালন করছেন। এবারের আসরেও তাকে দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়। ‘হা শো’ পরিচালনা করছেন কাজী মোহাম্মদ মোস্তফা ও জাহাঙ্গীর চৌধুরী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions