শিরোনাম
খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা রাঙ্গামাটিতে সীমানা পিলারে গরু বাধাকেঁ কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গায় নির্ধারণ রাঙ্গামাটি ইসলামী ব্যাংক শাখার এজেন্ট ব্যাংকের গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা সারাজীবনের সঞ্চয় হারিয়ে দিশেহারা অনেকে ফটিকছড়িতে ধর্ষণ করে বেয়াইনকে খুন করলেন বেয়াই রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় গুলিতে নিহত ১, প্রতিবাদে সড়ক অবরোধের ঘোষণা রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, এলাকায় আতঙ্ক রাঙ্গামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে—৩

সেকেন্ড লেফটেন্যান্ট হলেন প্রভাষক আবু তালেব

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৪০৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনের কমান্ডার পিইউও (প্রফেসর আন্ডার অফিসার) মো. আবু তালেব ‘সেকেন্ড লেফটেন্যান্ট’ পদে পদোন্নতি পেয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লোকমান। এর আগে গত ২৩ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো: মাহবুবুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পদোন্নতি দেওয়া হয়।

আগামী ১৬ নভেম্বর রেজিমেন্ট সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি র‌্যাঙ্ক ব্যাচ পরিধান করবেন। এতে বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান (এনডিসি, পিএসসি) উপস্থিত থাকবেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

সদ্য পদোন্নতি পাওয়া সেকেন্ড লেফটেন্যান্ট আবু তালেব হাটহাজারী পৌরসভা এলাকার মীরের খিল গ্রামের হাজী মুন্সী মিয়া বাড়ির মো. আবদুল শুক্কুরের জ্যেষ্ঠ ছেলে। তিনি উত্তর চট্টলার ঐতিহ্যবাহী হাটহাজারী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক।

তিনি ২০১৬ সালের ২৯ মে হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনে তিনি প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) হিসেবে যোগদান করেন। এরমধ্যে ২০১৭ সালের ১৫ জুন সফলতার সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) থেকে প্রি-কমিশন ট্রেনিং সম্পন্ন করেন।

উল্লেখ্য, বিগত দিনে তিনি জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা ও উপজেলা পর্যায়ে তিনবার ‘শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক’ নির্বাচিত হয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions