শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

রাঙ্গামাটিতে ইয়াবাসহ আটক ১

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৮৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে ইয়াবাসহ মো. ওয়াসিম নামে একজনকে আটক করেছে পুলিশ। রবিবার শহরের প্রবেশমুখ মানিকছড়ি চেক পোস্টে যাত্রীবাহী একটি গাড়ি তল্লাশি করে আটক ওয়াসিমের কাছ থেকে ৯ হাজার ৭শ ৮৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, রবিবার সকালে মানিকছড়ি চেক পোস্টে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিগামী পাহাড়িকা যাত্রীবাহী বাসে তল্লাশি চালালে একটি সিটের নিচ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসময়ে ইয়াবা পাচারের অভিযোগে মো. ওয়াসিম ও তার স্ত্রী’কে আটক করা হয়। তবে পরবর্তীতে জেরা শেষে স্ত্রী’র সম্পৃক্ততা না থাকায় মো. ওয়াসিমকে মাদক মামলায় আসামি করা হয়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সাহেদ উদ্দিন ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার প্রস্তুতি চলছে। আটক ওয়াসিমের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা রয়েছে।

তিনি আরো জানান, তাঁর স্ত্রী’কে জেরা শেষে সম্পৃক্ততা পাওয়া না যাওয়ায় ছেড়ে দেয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions