শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

বান্দরবানে ভিক্টরী টাইগার্সের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৯০ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবান সেনা জোনের আয়োজনে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ভিক্টরী টাইগার্সের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও প্রীতি ভোজের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে বান্দরবান সেনা জোনের ইউনিট প্রশিক্ষণ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান, এএফডব্লিউসি, পিএসসি, বান্দরবান রিজিয়ন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ৫ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল এএসএম মাহমুদুল হাসান পিএসসি, বান্দরবান বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ রোমিও নওরীণ খান পিএসসি, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার পিপিএম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সকল অতিথি বৃন্দ কেক কেটে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ভিক্টরী টাইগার্স এর ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ভিক্টরী টাইগার্স এর ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে সংক্ষিপ্তভাবে উপস্থাপন ও সংক্ষিপ্ত আলোচনা করা হয়। পরে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions