শিরোনাম
রাঙ্গামাটির সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ, তীব্র প্রতিবাদ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের পার্বত্য অঞ্চলে ক্রিকেট প্রতিভা অন্বেষণে বিসিবির উদ্যোগ রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান,টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মসহ নানা অভিযোগ চট্টগ্রামে সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৪৩০ জন, মৃত্যু ১৬ ইসরাইলি সামরিক বিমান অবতরণের অনুমতি দেয়নি সৌদি আরব চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু সাইবার সন্ত্রাস প্রতিরোধে সরকারের সাহসী উদ্যোগ যুক্তরাষ্ট্র সফরে তারেক রহমান: বিশ্বমঞ্চে নতুন বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয় কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

কাশ্মীরে ‘সন্ত্রাসী হামলায়’ চিকিৎসকসহ নিহত ৬

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৭০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ভারতের জম্মু ও কাশ্মীরের গান্ডারবাল জেলার গগনগিরে একটি হাউজিং কোম্পানিতে ‘সন্ত্রাসীদের’ গুলিতে একজন চিকিৎসক এবং পাঁচজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

গতকাল রোববার (২০ অক্টোবর) সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ‘অ-স্থানীয়’ শ্রমিকদের ওপর হামলাকে ‘বর্বর ও কাপুরুষোচিত’ বলে অভিহিত করেছেন।

এনডিটিভি জানিয়েছে, ‘সন্ত্রাসীরা’ একটি বেসরকারি কোম্পানির ক্যাম্প হাউজিং কর্মীদের ওপর গুলি চালায়, যারা গুন্ড এলাকায় একটি নির্মাণাধীন টানেলে কাজ করছিলেন। হামলাকারীদের ধরতে পুলিশ ও সেনাবাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।

জম্মু ও কাশ্মীর পুলিশের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্টে লেখা হয়েছে, ‘গঙ্গাঙ্গির, গান্ডারবালে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। পরে আরও বিস্তারিত জানানো হবে।’

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ‘ভয়াবহ সন্ত্রাসী হামলার’ নিন্দা জানিয়েছেন। এক্স-এ দেয়া এক পোস্টে মন্ত্রী জানান, ‘নিরীহ শ্রমিকরা’ একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে নিযুক্ত ছিলেন।

তিনি বলেন, ‘আমি জম্মু ও কাশ্মীরের গগনগির, সোনামার্গের নিরীহ শ্রমিকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই, যারা একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে নিযুক্ত ছিল।’

পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন লেখেন, ‘আমি শহীদ শ্রমিকদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং এই কঠিন সময়ে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত এবং পূর্ণ সুস্থতা কামনা করছি।’ সূত্র : এনডিটিভি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions