শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ১

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৫৯ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের রুমা বাজার থেকে বাড়ির ফেরার পথে সাঙ্গু নদীতে নৌকা ডুবে উয়ইচিং মারমা (৩৬) নামে এক নারী নিখোঁজ হয়েছে। নিখোঁজ নারীর এখনো সন্ধান পাওয়া যায়নি।

সোমবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে তিনটার দিকে পাইন্দু ইউনিয়নে ১নং ওয়ার্ডে গংগা পাড়া ঘাটে এই ঘটনা ঘটে।

নিখোঁজ নারী তমক পাড়া গ্রামে মংচিংখয় মারমার মেয়ে উয়ইচিং মারমা (৩৬)। তার দুই মেয়ে এক ছেলে রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে নৌকা যোগে গ্রাম থেকে সপরিবার নিয়ে রুমা বাজারে আসেন প্রবারণা পূর্ণিমা বাজার করতে। বাজার শেষ করে বিকাল দিকে ১৮ জন যাত্রী নিয়ে এলাকাতে রওনা দেয় নৌকাটি। খক্ষ্যংঝিড়ি এলাকা গংগা পাড়া ঘাটে পৌছার আগে নৌকা ইঞ্জিনে আগুন লাগে। এসময় নৌকাটি ঘুরাতে গিয়ে নদীতে ডুবে যায়। এই ঘটনায় অন্যান্য যাত্রীরা প্রাণ বাচাতে পারলেও পানিতে ডুবে উয়ইচিং মারমা নিখোঁজ হয়ে যায়। পরে এলাকাবাসীরা অনেক খোঁজাখুঁজি করলেও তাকে আর পাননি।

এ ব্যাপারে পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা বলেন, বাজার করে বাড়িতে ফেরার পথে নৌকাটি ডুবে গেলে পানিতে পড়ে মহিলাটি নিখোঁজ হয়ে যায়। এলাকাবাসীরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে ফায়ার সার্ভিসকেও অবগত করা হয়েছে, আগামীকাল উদ্ধারে চালানো হবে বলে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions