শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

আঞ্চলিক পরিষদ পরিদর্শন ও সন্তু লারমার সাথে বৈঠক করলেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৫৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যানের সাথে বৈঠক ও আঞ্চলিক পরিষদ পরিদর্শন করেন উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। বুধবার পার্বত্য উপদেষ্টা আঞ্চলিক পরিষদ পরিদর্শন শেষ করে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের সাথে বৈঠক করেন।

উপদেষ্টার আঞ্চলিক পরিষদের ক্ষতিগ্রস্ত ভবন সমূহ পরিদর্শ শেষে সন্তু লারমার সাথে বৈঠক করেন। বৈঠকে রাঙামাটির চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ঘটে যাওয়া পাহাড়ি বাঙালি সংঘাত নিরসনে ও পরিস্থিতির উন্নতি করতে সবার সহযোগিতা কামনা করেন। ক্ষয়-ক্ষতির তালিকা করে আবেদন জমা দিতে পরামর্শ দেন উপদেষ্টা। সন্তু লারমার সাথে বৈঠক শেষ করে বনরুপা ক্ষতিগ্রস্ত এলাকা ও মৈত্রী বিহার পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন- লেঃ কর্নেল মোহাম্মদ আল মামুন সুমন,পদাতিক শাখা অধিনায়ক এ এস ইউ রাঙ্গামাটি, যুগ্মসচিব ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টার পিএস কংকন চাকমা, জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা, আঞ্চলিক পরিষদের নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রিফাতসহ আরো অনেকে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions