শিরোনাম
প্রথম বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে রাবিপ্রবিসাস সভাপতির অংশগ্রহণ বান্দরবান থেকে ফিরে জ্বর-খিচুনি, ৩ দিন কোমায় থাকার পর মৃত্যু অধ্যাপক জুথির রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা প্রেসক্লাবের নতুন ৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন রাঙ্গামাটি কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে রাঙ্গামাটিতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু বান্দরবানের দুর্গম পাহাড়ের ১৮টি স্পটে সুপেয় পানির ব্যবস্থা করলেন সাচিং প্রু জেরী রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হলেন ওয়াদুদ ভুইয়া ও সাচিং প্রু জেরী ভেঙে গেল বিধানসভা, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়

হিজবুল্লাহর মিসাইল হামলা,সাইরেনের শব্দে কাঁপল ইসরাইলি ভুখন্ড

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৬১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- হিজবুল্লাহর মিসাইল হামলা,সাইরেনের শব্দে কাঁপল ইসরাইলি ভুখন্ডইসরাইলের রাজধানী তেলআবিবসহ দখলকৃত ফিলিস্তিনের কয়েকটি স্থাপনায় বহু সংখ্যক মিসাইল নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধারা।

সোমবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হিজবুল্লাহর এই মিসাইল হামলা ইসরাইলি কর্তৃপক্ষকে তেলআবিব, গালিলি এবং আশেপাশের এলাকায় সাইরেন বাজাতে বাধ্য করেছে। দখলকৃত ফিলিস্তিনের উত্তরের মাসকাফ এবং আল-মুতলা এলাকায়ও সাইরেনের শব্দ শোনা গেছে।ইসরাইলি সামরিক বাহিনী এবং দেশটির গণমাধ্যম এই মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে যে, তারা তেলআবিব এবং দখলকৃত ফিলিস্তিনের কেন্দ্রীয় অঞ্চলের ওপর দিয়ে ছোঁড়া পাঁচটি মিসাইল প্রতিহত করতে সক্ষম হয়েছে।হিজবুল্লাহ সোমবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, তারা তেলআবিবের উপকণ্ঠে অবস্থিত ইসরাইলি সেনাবাহিনীর ৮২০০ ইউনিটের গালিলোট সামরিক গোয়েন্দা ঘাঁটি ধ্বংস করেছে। তাদের এই আক্রমণটি ‘খাইবার অপারেশন’ এর ধারাবাহিকতায় পরিচালিত হয়, যা গাজা উপত্যকার সংগ্রামী ফিলিস্তিনি জনগণ এবং সাহসী প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন হিসেবে পরিচালিত।

হিজবুল্লাহ আরও জানিয়েছে যে, তারা লেবাননের প্রতিরক্ষা এবং তাদের নিপীড়িত জনগণের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং দখলদার ইসরাইলি শত্রুর অত্যাচার ও আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে তারা সবসময় প্রস্তুত।এ হামলার আগে, সোমবার সন্ধ্যায় হিজবুল্লাহর পক্ষ থেকে হাইফা, আকর এবং নাহারিয়ার ওপরেও রকেট হামলা চালানো হয়। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, সন্ধ্যায় মাত্র দেড় ঘণ্টার মধ্যে ৬০টিরও বেশি রকেট দখলকৃত এলাকায় আঘাত হানে এবং কিরিয়াত শেমোনা বসতিতে সাইরেনের শব্দ শোনা যায়।হিজবুল্লাহর বিবৃতিতে জানানো হয়েছে, তারা বেইত হিলেল সামরিক ঘাঁটিতে অবস্থানরত ইসরাইলি সেনাদের লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions