শিরোনাম
রাঙ্গামাটির সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ, তীব্র প্রতিবাদ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের পার্বত্য অঞ্চলে ক্রিকেট প্রতিভা অন্বেষণে বিসিবির উদ্যোগ রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান,টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মসহ নানা অভিযোগ চট্টগ্রামে সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৪৩০ জন, মৃত্যু ১৬ ইসরাইলি সামরিক বিমান অবতরণের অনুমতি দেয়নি সৌদি আরব চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু সাইবার সন্ত্রাস প্রতিরোধে সরকারের সাহসী উদ্যোগ যুক্তরাষ্ট্র সফরে তারেক রহমান: বিশ্বমঞ্চে নতুন বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয় কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

ইসরাইলি সামরিক অবস্থানে আরো হামলার দাবি হিজবুল্লাহর

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৩১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- লেবাননভিত্তিক সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ উত্তর ইসরাইলের শলোমি, হানিতা ও মার্জসহ কয়েকটি শহরে ইসরাইলি সৈন্যদের ওপর রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। ইসরাইলি মিডিয়া বলেছে, বিপুল সংখ্যক রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে উত্তর ইসরাইলে সাইরেন বাজানো হয়। তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি।

এর আগে হিজবুল্লাহ দাবি করে, তারা তেল আবিবের কাছে ইসরাইলের গ্লিলট ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এখানে গোয়েন্দা ইউনিট ৮২০০-এর ঘাঁটি রয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা মধ্য ইসরাইলে পাঁচটি রকেট শনাক্ত করেছ। এগুলোর কয়েকটিকে তারা ভূপাতিতও করেছে। আরো কয়েকটি খোলা এলাকায় পড়েছে।

সোমবার হিজবুল্লাহ ইসরাইলের তৃতীয় বৃহত্তম নগরী হাইফাতে রকেট হামলা চালায়। ইসরাইল দক্ষিণ লেবাননে স্থল হামলা সম্প্রসারণ করার প্রেক্ষাপটে এই আক্রমণ চালানো হলো।

হিজবুল্লাহ এতে ফাদি ১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বলে জানা গেছে। ইসরাইল দাবি করেছে, সোমবার স্থানীয় সময় বিকেল ৫টা পর্য্ত ১৩৫টি উড়ন্ত বস্তু ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করেছে। হাইফা এলাকায় ১০ জন এবং মধ্য ইসরাইলে আরো দুজন ইসরাইলি আহত হওয়ার কথাও স্বীকার করা হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থানগুলোতে ব্যাপক বোমা বর্ষণ করেছে। এছাড়া হিজবুল্লাহর সাথে সংঘর্ষে দুজন সৈন্য নিহত হওয়ার কথা স্বীকার করেছে। এর ফলে লেবাননের ভেতরে নিহত ইসরাইলি সৈন্যের সংখ্যা দাঁড়াল ১১।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় একটি মিউনিসিপ্যাল ভবনে ১০ দমকলকর্মী নিহত হয়েছে।

সূত্র : আল জাজিরা, আরব নিউজ এবং অন্যান্য

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions