শিরোনাম
চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর গাজীপুরে ৫ হত্যা,পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা রাঙ্গামাটিতে সীমানা পিলারে গরু বাধাকেঁ কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গায় নির্ধারণ রাঙ্গামাটি ইসলামী ব্যাংক শাখার এজেন্ট ব্যাংকের গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা সারাজীবনের সঞ্চয় হারিয়ে দিশেহারা অনেকে ফটিকছড়িতে ধর্ষণ করে বেয়াইনকে খুন করলেন বেয়াই

বান্দরবানে চার মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৯৯ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা চার মামলা আসামি সাবেক যুবলীগ নেতা আবু তৈয়বকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২ অক্টোবর) রাতে জেলা শহরের আর্মি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, বান্দরবান পৌরসভার ক্যং এর মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও প্রাণ নাশের হুমকি নৈরাজ্য সৃষ্টি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় চারটি মামলা দায়ের করে ছাত্র-জনতা। এরপর সেসব আসামিদের গ্রেফতার করতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে মামলার এজাহার নামীয় ২৪ নম্বর আসামি সাবেক যুবলীগ নেতা আবু তৈয়ব চৌধুরীকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি আবু তৈয়ব। তার নামে ৪টি মামলা হলেও এজাহার নামীয় ১টি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে কারাগারে প্রেরণ করা হবে।

তিনি জানান, এজাহার নামীয় অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions