শিরোনাম
রাঙ্গামাটির সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ, তীব্র প্রতিবাদ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের পার্বত্য অঞ্চলে ক্রিকেট প্রতিভা অন্বেষণে বিসিবির উদ্যোগ রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান,টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মসহ নানা অভিযোগ চট্টগ্রামে সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৪৩০ জন, মৃত্যু ১৬ ইসরাইলি সামরিক বিমান অবতরণের অনুমতি দেয়নি সৌদি আরব চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু সাইবার সন্ত্রাস প্রতিরোধে সরকারের সাহসী উদ্যোগ যুক্তরাষ্ট্র সফরে তারেক রহমান: বিশ্বমঞ্চে নতুন বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয় কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

লেবাননে গত ২৪ ঘণ্টায় আরো ১০৫ জন নিহত

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলের প্রাণঘাতী হামলা। গত ২৪ ঘণ্টায় দেশ জুড়ে ইসরায়েলি বাহিনীর (আইডিএফ) বোমা হামলায় ১০৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে প্রায় তিন শতাধিক মানুষ। লেবাননের রাজনৈতিক নেতারা ইসরায়েলি এই হামলা ও হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ বলে উল্লেখ করেছেন। খবর আল জাজিরা।

গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় কোলা এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সারাদিন নিরলস ইসরায়েলি বোমাবর্ষণে ১০৫ জন নিহত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দক্ষিণ সিডনের কাছে আইন আল-দেলবে একটি হামলায় দুটি আবাসিক ভবন সম্পূর্ণ গুড়িয়ে গেছে এবং সেখানে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ঘটনাস্থলে আশ্রয় নেয়া অনেক বাস্তুচ্যুত পরিবারের সদস্যরাও ছিলেন।

গত দুই সপ্তাহে দেশটিতে আহত হয়েছেন ৬ হাজারের বেশি নাগরিক। এছাড়া, বাস্ত্যচ্যুত মানুষের সংখ্যা ১০ লাখেরও বেশি। মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাইতুনের উপকূল এলাকায় খোলা আকাশ ও রাস্তায় আশ্রয় নিয়েছেন।

লেবাননের আকাশে ইসরায়েলের ড্রোন গতকালও উড়েছে। বৈরুতের দক্ষিণাঞ্চলে নতুন করে হয়েছে বোমা বর্ষণ। হিজবুল্লাহর প্রায় ৩০০ অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ভয়াবহ এই হামলায় কমপক্ষে ৩৫ শিশুসহ ৪৯২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সহস্রাধিক মানুষ।

লেবানন সীমান্তের কাছে সামরিক সরঞ্জামাদিসহ সৈন্যের সংখ্যা বাড়িয়ে চলেছে ইসরায়েল। আইডিএফকে আরো সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, সংঘাতের জন্য কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে বাইডেন প্রশাসন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions