শিরোনাম
পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে–ডনাল্ড ট্রাম্প ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র পাহারায় সশস্ত্র বাহিনীর লক্ষাধিক সদস্যসহ  আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৮ লাখ সদস্য প্রস্তুত ১০ সংস্থা থেকে ২৮ হাজার পর্যবেক্ষক সক্ষমতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন,বিএনপি গত ১ ফেব্রুয়ারি সিইসির কাছে অভিযোগ জানায় ফেনসিডিলের বিকল্প চার নেশার সিরাপের ঢল

রাঙ্গামাটিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- শিক্ষা ভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ ও চার স্তরের পদসোপানের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকবৃন্দ। বুধবার রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় মূল ফটকের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মো. আহসানউল্লাহ, সিনিয়র শিক্ষক সুশান্তময় চাকমা, সিনিয়র শিক্ষক আহমেদ হোসাইনসহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রশাসন পরিচালিত হয় বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা, কলেজেরও প্রশাসন চালান কলেজের শিক্ষকরা, কিন্তু মাধ্যামিক বিদ্যালয়ের প্রশাসন পরিচালিত হয় উপজেলা শিক্ষা কর্মকর্তাদের দ্বারা। এটি একটি স্পষ্ট বৈষম্য। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে পদসোপান থাকলেও মাধ্যমিক বিদ্যালয়ে কোন পদসোপান নেই। তাই আমরা সরকারের কাছে চার স্তরের পদসোপানের দাবি করছি।

বক্তারা আরো বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বিসিএসের মাধ্যমে নিয়োগ দেয়া হোক। তারা ঘরে মেহমান হয়ে এসে এখন ঘরের মানুষদেরই বের করে দিতে চাচ্ছে। শিক্ষা অধিদপ্তরে মাধ্যমিক শিক্ষকদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions