শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

পাহাড়ে বনমোরগ শিকারে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৬৯৬ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ে বনমোরগ শিকারে গিয়ে হাতির আক্রমণে কবির আহমদ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে চকরিয়ার পার্শ্ববর্তী লামা উপজেলার ফাঁশিয়াখালী চাককাটা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কবির আহমদ চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ ঘুনিয়া এলাকার ওয়াহেদ আলীর ছেলে।
স্থানীয় লোকজন জানায়, কবির আহমদ একজন বনমোরগ শিকারী। প্রতিদিনের ন্যায় তিনি সকালে পাহাড়ে বনমোরগ শিকার করতে যান। পাহাড়ি চাককাটা এলাকায় বনমোরগ ধরার ফাঁদ পেতে তিনি জঙ্গলে লুকিয়ে থাকেন। এসময় একটি হাতি এসে শুঁড় দিয়ে ধরে পায়ের তলায় পিষ্ট করে তাকে মেরে ফেলেন। পরে দুপুরে ঘরে না ফেরায় পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে কবির আহমদের লাশ উদ্ধার করেন। ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions